বিজয় বার্তা ২৪ ডট কম প্রেমিকাকে নিয়ে কটুক্তি করায় পরিকল্পিতভাবে মাদক সেবন করিয়ে অটোচালক আপন হত্যায় দুই বন্ধুসহ ৫ জনকে...
বিস্তারিতবিজয় বার্তা ২৪ ডট কম অবিলম্বে বন্ধ বেকা গার্মেন্টস চালু এবং শ্রমিকদের ৩ মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে শ্রমিকদের অবস্থান কর্মসূচি আদমজী ইপিজেড এ অবস্থিত বেআইনিভাবে বন্ধ বেকা গার্মেন্টস এন্ড টেক্সটাইল লিঃ অবিলম্বে চালু এবং শ্রমিকদের ৩ মাসের বকেযা বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে আজ বেলা ১২ টায় বেকা গার্মেন্টসের শ্রমিকরা নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। বেকা গার্মেন্টসের শ্রমিক আব্দুল আওয়ালের সভাপতিত্বে এ সময়ে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সিদ্ধিরগঞ্জ থাানার সভাপতি রুহুল আমিন সোহাগ, কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সহসভাপতি আনোয়ার খান, গাবতলী পুলিশ লাইন শাখার সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের জেলার সংগঠক সুলতানা আক্তার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রাতুল, কারখানার শ্রমিক রাজিয়া, মেহেদী, কমলা, মালা, ফরিদ, নূরজাহান, রাজিব। নেতৃবৃন্দ বলেন, বেকা গার্মেন্টসের শ্রমিকরা ফেব্রæয়ারি মার্চ এপ্রিল তিন মাসের বেতন পাবে। মালিক ও বেপজা একের পর এক তারিখ দিয়েছে কিন্তু বকেয়া বেতন পরিশোধ করছে না। ২১ এপ্রিল বেআইনিভাবে কারখানাটি বন্ধ করে দেয়। শ্রমিকরা কারখানা গেটে গেলে পুলিশ লাঠি পেটা করে ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। ঈদকে সামনে রেখে শ্রমিকরা চরম অনিশ্চয়তায় পরেছে।বেতনই পাচ্ছে না ঈদ বোনাস তারা পাবে কিনা সেটা নিয়ে তারা সংশয়ে আছে। তিন মাস যাবৎ বেতন না পেয়ে বাড়িভাড়া দোকানবাকি পরিশোধ করতে না পারায় অনেকে বাড়ি যেতে পারছে না। ঈদের সময়ে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। জেলা প্রশাসকসহ শ্রমিকরা সংশ্লিষ্ট প্রশাসনের সব জায়গায় লিখিত অভিযোগ দিলেও কেউ শ্রমিকদের সমস্যা সমাধানে এগিয়ে আসে নাই। নেতৃবৃন্দ আরও বলেন, ইপিজেড প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিচালিত। তারপরও একজন মালিক শ্রমিকদের বঞ্চিত করে কীভাবে বহাল তবিয়তে থাকতে পারে? এখানে বেপজার ভূমিকাও প্রশ্নবিদ্ধ। এই আদমজী ইপিজেডে কুনতং অ্যাপারেলস (ফ্যাশন সিটি) কারখানাটি দেড় বছর যাবৎ বন্ধ। কিন্তু শ্রমিকরা তাদের প্রাপ্য পাওনার ৬৪% টাকা আজও পায়নি। কার্যত: বেপজা কর্তৃপক্ষ এখানে শ্রমিকদের বঞ্চিত করা মালিকদের স্বার্থ রক্ষা করে যাচ্ছে। নেতৃবৃন্দ অবিলম্বে কারখানা চালু এবং তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবি জানান।
বিস্তারিতবিজয় বার্তা ২৪ ডট কম সদ্য বিদায়ী চেয়ারম্যান আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ জেলা পরিষদে প্রশাসক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন। সারা দেশে জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। তাদের নিয়োগের প্রজ্ঞাপন আজ জারি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম সরকার। এতে বলা হয়েছে, সদ্য বিদায়ী জেলা পরিষদের চেয়ারম্যানদের প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন জেলা পরিষদের প্রশাসকদের একটি তালিকাও প্রকাশ করা হয়েছে প্রজ্ঞাপনে। স্থানীয় সরকার সচিব হেলালুদ্দীন আহমেদ প্রজ্ঞাপনের কথা নিশ্চিত করেছেন।গত ২৩ জানুয়ারী নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আনোয়ার হোসেন'র ৫ বছর দায়িত্ব পালন শেষ হয়। এর আগে তিনি গত ২০১৬ সালের ২৮ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়।পরে ২০১৭ সালের ২৩ জানুয়ারী শপথের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহন করেন তিনি বর্তমানে তিনি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, গত চলতি বছরের ১৭ এপ্রিল নারাণয়গঞ্জ সহ সারা দেশের জেলা পরিষদের চেয়ারম্যানদের পদ বিলুপ্ত ঘোষনা করা হয়। সেদিন থেকে স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপনের মধ্য দিয়ে জেলা পরিষদের সকল প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়।
বিস্তারিতবিজয় বার্তা ২৪ ডট কম নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের আট বছর পূর্ণ হলো বুধবার। এই দীর্ঘ সময়েও মামলার বিচার কাজ...
বিস্তারিতবিজয় বার্তা ২৪ ডট কম নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবিতে ৩৪ জনের মৃত্যুর ঘটনায় তিনজনকে অভিযুক্ত...
বিস্তারিতবিজয় বার্তা ২৪ ডট কম নারায়ণগঞ্জের সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীর দায়ের করা আইসিটি মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী...
বিস্তারিতবিজয় বার্তা ২৪ ডট কম নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঞ্চল্যকর নাবালিকা কিশােরী গণধর্ষণ মামলার অন্যতম আসামী মিনু রাসেলকে গ্রেফতার করেছে র্যাব-১১। ভোরে...
বিস্তারিতবিজয় বার্তা ২৪ ডট কম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশ ধীরে ধীরে প্রযুক্তি নির্ভর...
বিস্তারিতবিজয় বার্তা ২৪ ডট কম এসবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমআরকে রিয়েন এর জন্মদিন উপলক্ষে বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কোরআন...
বিস্তারিতবিজয় বার্তা ২৪ ডট কম আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেড এন্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চেম্বার...
বিস্তারিতবিজয় বার্তা ২৪ ডট কম নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) এ কে এম শামীম ওসমান বলেছেন, বিএনপি নেতারা বলেন ঈদের...
বিস্তারিতবিজয় বার্তা ২৪ ডট কম পবিত্র মাহে রমজান উপলক্ষে অয়ন ওসমান এর পক্ষ থেকে এতিম ও দুঃস্থদের মাঝে পাঞ্জাবী বিতরণ,...
বিস্তারিতবিজয় বার্তা ২৪ ডট কম বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ সাহিত্য সংগঠন এর উদ্যোগে অমর একুশে বইমেলায় প্রকাশিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী...
বিস্তারিতবিজয় বার্তা ২৪ ডট কম সুরক্ষিত বিশ্ব নিশ্চিত স্বাস্থ্য প্রতিপাদ্য নিয়ে ৭ এপ্রিল বৃহস্পতিবার সকালে বিশ^ স্বাস্থ্য দিবস পালন করেছে...
বিস্তারিতবিজয় বার্তা ২৪ ডট কম বিভিন্ন অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ শাখার অভিযোনে ৪টি প্রতিষ্ঠানকে এক লক্ষ দশ...
বিস্তারিতবিজয় বার্তা ২৪ ডট কম র্যাব-১১ এর পৃথক অভিযানে সিদ্ধিরগঞ্জ ও গজারিয়া থেকে ১২ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার...
বিস্তারিত
গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com
© 2020 BijoyBarta24 Design By HostGine.