বিজয় বার্তা ২৪ ডট কম
অবশেষে নারায়ণগঞ্জ স্থানীয় বিভিন্ন পত্র পত্রিকা ও অনলাইনসহ নানা সামাজিক যোগাযোগের মাধম্যে ডি এন ডির জলাবদ্ধতার সংবাদ ছাপানোর ফলে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়েছে। ফতুল্লার চৌধুরী বাড়ি,লালপুরসহ বেশ কয়েকটি এলাকায় ড্রেনের ময়লা পরিস্কারের কাজ শুরু করে দিয়েছেন বলে প্রত্যদর্শিরা জানান।
গত ১০ জুলাই সকাল থেকে বিকেল পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের নারায়ণগঞ্জ সদর উপজেলার এবং স্থানীয় সরকারী দলের নেতাকর্মীসহ ১৫/১৬জন লোক লালপুর,কুতুবপুর, পৌষার পুকুর পাড়, আল-আমিনবাগ, গাবতলীসহ বিভিন্ন এলাকায় পরিদর্শনে আসে বলে জানান পানিতে প্লাবিত এলাকাবাসী । এসময় এলাকাবাসী তাদেরকে নানা প্রশ্ন করলে তারা ডিএনডির সমস্যা সমাধানের আশ্বাস দেন। তারা জানান কয়েক দিনের মধ্যে ফতুল্লার নিন্মাঞ্চলের জলাবদ্ধতা থাকবেনা । আর জলাবদ্ধতা দূর করতে সরকারের যা যা করা লাগে তা করবেন। যারা খালের উপর অবৈধ দখল করে বাড়িঘর ও কলকারখানা গড়ে তুলেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ফতুল্লারচৌধুরীবাড়ি, দাপাইদ্রাকপুর,গাবতলী, ইসদাইর, সস্তাপুর, রসূলপুর, মাহমুদপুর, গিরিধারা, শান্তিধারা, লালপুর, পৌষার পুকুর পাড়, আল আমিনবাগ, কুতুবপুর, নন্দলালপুর ,দেলপাড়া, শাহী মহল্লা, ভূইগড় ,পূর্বপাড়া.পাগলা বউ বাজার, আদর্শ নগরসহ বিভিন্ন পাড়া মহল্লায় এখনও পানিতে ডুবে আছে। রা¯তাঘাট ও বাড়িঘর পানিতে ডুবে থাকায় পানি বন্দি এলাকার মানুষ আজ মানবেতর জীবন যাপন করছে। এমনকি অনেক মহল্লায় নৌকাদিয়ে চলতে হচ্ছে। স্কুল মাদ্রাসা ও বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ আছে। এই জলাবদ্ধতা দূর না করলে মানুষ নানা সংক্রামক রোগে ভূগতে হবে।
এলকাবাসীর দাবী, ডিএনডি‘র স্থায়ীভাবে সমস্যা সমাধান না করলে আবার বৃষ্টি হলে পানিতে ডুবে যাবে। নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি আলহাজ্ব এ কে এম শামীম ওসমান বিভিন্ন সভা-সমাবেশে ডিএনডি‘র সমস্যা সমাধানের আশ্বাস দিলেও আজো পর্যন্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেনি। তবে তার অনুসারীদের মন্তব্য তিনি ক্ষমতায় থেকেই জলাবদ্ধতার স্থায়ী সমাধান করবেন।

