বিজয় বার্তা ২৪ ডট কম
সোনারগাঁ উপজেলার কাচঁপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে রোববার রাতে একটি বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলি সহ হাবিবুর রহমান (৩৫) ও রবিউল হোসাইন নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মাকসুদুর রহমান জানান, উপজেলার কাঁচপুর হাজী ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তা দিয়ে রোববার রাতে দুই যুবক রিক্সাযোগে যাচ্ছিল। এসময় তাদের আচরন সন্দেহ হলে রিক্সার গতিরোধ করে তাদের দেহ তল্লাশী করে তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও তিন রাউন্ডগুলি উদ্ধার করে।
এ সময় হাবিবুর রহমান ও রবিউল হোসাইনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত হাবিবুর রহমান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার আজিমপুর গ্রামের খলিলুল রহমানের ছেলে ও রবিউল হোসাইন কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার নৌ নেয়াহার গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

