বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও নগর বিএনপির অন্যতম নেতা এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, বর্তমান সরকার জনগনের কথা বলার অধিকার, মিটিং মিছিল করার গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নিয়েছে। তারা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচীতে বাঁধা দিয়ে নেতাকর্মীদেরকে নির্মমভাবে আহত করছে, গ্রেফতার করে মিথ্যা মামলা দিচ্ছে।
৫ জানুয়ারী বিএনপি’র সমাবেশ হতে না দেয়া এবং সারাদেশে কালো পতাকা মিছিলে বাঁধা এবং হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে রোববার ৩টায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আয়োজিত কর্মসূচীতে তিনি এসব কথা বলেন।
এসময় বিক্ষোভ মিছিলটি পুলিশের বাঁধার মুখে পরেও কর্মসূচী পালন করছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
তিনি আরো বলেন, আমাদের শান্তিপূর্ন গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিন। শান্তিপূর্ন মিটিং মিছিল করার অনুমতি দিন এবং তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন দিন। এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান প্রশাসনের উদ্দেশ্যে করে বলেন, আপনারা জনগনের সেবক। জনগনের প্রতি নিরপেক্ষ থেকে আপনারা দায়িত্ব পালন করবেন, কারো দ্বারা প্রভাবিত হয়ে নয়। জনগনের অধিকার রক্ষার দায়িত্ব আপনাদের। আমি আজকের এই সভা থেকে নেতাকর্মীদের সকল মিথ্যা মামলা প্রত্যাহার দাবী করছি।
নারায়ণগঞ্জ নগর বিএনপি’র সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, ৭ জানুয়ারী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি চেয়েছিলো বিএনপি। যেখানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো দলীয় চেয়ারপার্সণ বেগম খালেদা জিয়ার। কিন্তু সরকার সেই জনসভা করার অনুমতি দেয়নি। গত ৫ জানুয়ারী সারাদেশের বিএনপি নেতাকর্মীদের উপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে। আজকে আমরা সেই সব ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এর বিচার দাবী করছি।
কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি নেতা এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনোয়ার প্রধান, যুবদল নেতা মোয়াজ্জেম হোসেন মন্টি, জেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মন্টু মেম্বার, মহানগর শ্রমিক দলের আহবায়ক মনির মল্লিক, সেচ্ছাসেবেক দল নেতা রুহুল আমিন, ১১ নং ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক ফারুক হোসেন, হাজী ইসমাইল হোসেন, আওলাদ হোসেন, মনির খান, মীর আলমগীর, সুমন হোসেন, শওকত আলী লিটন, ফেরদৌস আহমেদ, সাদেকুর রহমান, আলী নেওয়াজ, জাহাঙ্গির হোসেন, স্বপন চৌধুরী, রিপন খান, মনির হোসেন, স্বেচ্ছাসেবকদল নেতা এইচএম আনোয়ার প্রধাণ, সাখাওয়াত হোসেন, বেলাল খান, হিমেল, ইশাণ, পলাশ, কৃষকদল নেতা উজ্জল হোসেন, আ: রাজ্জাক প্রমূখ।
