বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে আকস্মিক অগ্নিকান্ডে একটি তুলার কারখানার তুলা ও মেশিনারীজ সরঞ্জাম ও আশ পাশের বেশ কয়েকটি ঘর-বাড়ি ও আসবাবপত্রসহ প্রায় ১৫লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। অল্পের জন্য রক্ষা পেয়েছে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়াটি। রোববার দুপুরে থানার ধামগড় ইস্পাহানীস্থ রামনগরস্থ মাঈনুদ্দিন মিয়ার তুলার কারখানায় এ ঘটনাটি ঘটে। বন্দর ফায়ার সার্ভিসের দু’টি দমকল ইউনিট প্রায় ২ ঘন্টা প্রাণপণ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এতে কেউ হতাহত না হলেও বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আতংকের সৃষ্টি করে। । স্থানীয় সূত্রে জানা যায়,রামনগর এলাকার আলী হোসেন মিয়ার ছেলে মাঈনুদ্দিন আহাম্মদ দীর্ঘ দিন ধরে তুলার কারখানা চালিয়ে আসছে। রোববার বেলা ১টায় মেশিনে কাজ করার সময় সামান্য ফুলকি বেরিয়ে তুলার জুটে ছিঁটকে গেলে আগুন ধরে যায়। মুহুর্তের মধ্যে তা গোটা রুমের চারপাশে ছড়িয়ে যায়। ওই মুহুর্ত শ্রমিকরা তা নিবৃত্তের চেষ্টা চালালেও আগুন তীব্র থেকে তীব্রতর হয়ে মেশিন রুম ও তার আশ পাশের রুমে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আগুনের লেলিহান শিখা কারখানারর সংলগ্নবর্তী রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছড়িয়ে পড়ার উপক্রম হয়ে পড়লে এলাকার সর্বস্তরের লোকজন পানি ঢেলে কিছুটা নিয়ন্ত্রণ করে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দু’টি দমকল ইউনিট প্রায় ২ ঘন্টা প্রাণপণ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডে তুলা,জুট ও মেশিনারীজ সরঞ্জামাদি এবং পাশর্^বর্তী বাড়ির মালিক যথাক্রমে আইছেইল্লা মিয়া,চুইল্লা মিয়া ও মুতি মিয়ার ঘর-বাড়ি ও আসবাবপত্র পুড়ে প্রায় ১৫লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
