বিজয় বার্তা ২৪ ডট কম
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জণগণ এমন বাংলাদেশ চায় না, যেখানে রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর পদধূলি নিয়ে রাষ্ট্রের দ্বায়িত্ব নিবে। আর এই পরিবর্তন করতে হলে গণভোটে জনগণকে হ্যা ভোটের পক্ষে থাকতে হবে। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়া এলাকায় গণভোটে হ্যা ভোটের পক্ষে প্রচারণা ও সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ কালে তিনি একথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশকে পরিবর্তন করতে হলে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত করতে হবে। জনগণ চায় স্বাধীন কর্মকমিশনের মাধ্যমে তাদের সন্তানদের চাকুরি হোক।
এর আগে দেলপাড়া এলাকায় জুলাই আন্দোলনে শহীদ আদিলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন হাসনাত আব্দুল্লাহ। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের এনসিপি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আমিনসহ স্থানীয় নেতাকর্মী।
