বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লার পাগলা কুতুবপুরের একটি পুকুর থেকে অজ্ঞাত (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরের দৌলতপুর মসজিদ সংলগ্ন পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত লাশের গায়ে কোনো জামাকাপড় ছিল না বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির জানান, স্থানীয় লোকজনের মধ্যে খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করা হয়ে। লাশটি উদ্ধার করে সুরহতাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরো জানান, নিহত যুবকের গায়ে পরিহিত কোনো জামা-কাপড় ছিল না। পুকুরের পাড়ে একটি থলের মধ্যে জামা-কাপড় ছিল।

