বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লার ধলেশ্বরী নদীতে বক্তাবলী ফেরী থেকে ৫ টি যানবাহন পড়ে ৩ তিনজন নিহতের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইমা ইসলামকে প্রধান করে ৯ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন । তদন্ত কমিটিকে সাত কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আজ দুপুর থেকে বিআইডব্লিউটিএ দুর্ঘটনার স্থল অভিযানের প্রাথমিক কার্যক্রম নদীর পানি গভীরতা পরিমান নির্ধারন কাজ শুরু করেছে।
এ বিষয়ে বিআইডব্লিউটিএ সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান জানিয়েছেন, নদীর গভীরতা পরিমাপ হলে পর্যায়ক্রমে ডুবে যাওয়া যানবাহন উদ্ধার কাজ শুরু করা হবে।
বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান জানিয়েছেন, নদীর গভীরতা পরিমাপ হলে পর্যায়ক্রমে ডুবে যাওয়া যানবাহন উদ্ধার কাজ শুরু করা হবে।
এদিকে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইমা ইসলাম জানিয়েছেন, তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কাজ শুরু করেছে। নিহত তিনজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর নিহতদের পরিবারের খোঁজখবর নিয়েছে। যানবাহন উদ্ধার কাজ শুরু করার বিষয়ে কার্যক্রম শুরু করা হয়েছে। আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার রাত সাড়ে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে বক্তাবলী ফেরিতে থাকা একটি ট্রাক হঠাৎ ইঞ্জিন চালু যায় এনং নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ধাক্কায় দুটি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল ও একটি রিকশা ভ্যান ও ট্রাকসহ পাঁচটি যান নদীতে পড়ে যাওয়ার ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।
