বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর দ্বিতীয় পর্যায়ে জেলার বিভিন্ন থানা থেকে গত ২৪ ঘণ্টায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সমন্বিত অভিযানের মাধ্যমে এদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর মডেল থানায়—মো. আব্দুর নূর ভূইয়া (৩৪), মো. হুমায়ুন মুরাদ (৫৬), মো. ইমরান (৩৮), ফতুল্লা মডেল থানায়—আব্দুস সালাম, খন্দকার সেলিম (৪৮), মিজানুর রহমান মিজান (৬০), মো. তাহের আলী (৫৪), সিদ্ধিরগঞ্জ থানায়—মো. আমির হোসেন (৪৫), মো. মোক্তার হোসেন, বন্দর থানার আওতায়—মো. নাজমুল (২৫), মো. শাওন (২৮), রূপগঞ্জ থানায়—বাপ্পী সিকদার (২১), আড়াইহাজার থানায়—মো. শফিকুল ইসলাম, জাকারিয়া জাকির (৪৫), মো. তৈয়বুর রহমান (৩৭), মো. জালাল হোসেন (৩৭)।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তার ব্যক্তিকে সবাইকে আদালতে হাজির করা হয়েছে।
তাদের বিরুদ্ধে ফ্যাসিস্ট কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।
তিনি আরো জানান, একইদিন জেলার ৭টি থানার আওতায় ৭টি চেকপোস্ট পরিচালনা করে পুলিশ। এসব চেকপোস্টে মোট ৩২১টি গাড়ি ও ৩৯১টি মোটরসাইকেল তল্লাশি করা হয়। ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ২৩টি মোটরসাইকেল আটক এবং ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস ইত্যাদি সংক্রান্ত বিভিন্ন অপরাধে ১৭টি মামলা দায়ের করা হয়েছে।

