বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে শহরে ভয়াবহ আগুনে পুড়ে গেছে একটি মার্কেটের অন্তত ৩০টি দোকান। শনিবার ভোর ৫ টায় নগরীর নতুন পালপাড়া এলাকায় অবস্থিত সমীর কর মার্কেটের হোসিয়ারি ও বডি নিটিং এর দোকানগুলোতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে জানানো হয় ফায়ার সার্ভিস এর পক্ষ থেকে। আগুনে মার্কেটের প্রায় ৩০টি হোসিয়ারি (মিনি) কারখানা ও বডি নিটিং দোকান পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এই মার্কেটটি মূলত হোসিয়ারি (মিনি) কারখানা ও বডি নিটিং এর দোকান ছিল। হঠ্যাৎ করে মার্কেটের পিছন দিক থেকে আগুন দেখা যায়। পরে আগুন পুরো মার্কেটে দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথমে আশেপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে চেষ্ঠা করে এবং পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
খবর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন। তিনি জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ৩০ টি দোকান পুড়েছে বলে জানা গেলেও এখনো পর্যন্ত মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
