বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে বন্দর উপজেলায় একটি ককসিট তৈরির কারখানা ও গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে উপজেলার লক্ষনখোলা এলাকায়
মোর্শেদ খন্ডকারের মালিকানাধীন আয়েশা ইপিএস ইন্সোলেশন লিমিটেড প্রতিষ্ঠানে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বন্দর ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
বিষয়টি নিশ্চিত করেন বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় খান।
তিনি জানান, ককসিট তৈরির কারখানা ও গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে বৈদ্যুতিক সট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় হতাহতের কোন ঘটনা নেই। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমান ও আগুন লাগার মূল কারন বিস্তারিত বলা যাবে।

