বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়নগঞ্জের সাবেক মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভীকে আবারো ফতুল্লা থানার ৪ টি হত্যা মামলা এবং সদর থানার ১ টি পুলিশ নির্যাতন মামলায় শ্যোন অ্যারেষ্ট দেখিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সেলিনা খাতুনের আদালতে ফতুল্লার ৪ টি বৈষম্য বিরোধী ছাত্র জনতাট আন্দোলনের হত্যা মামলা শুনানি অনুষ্ঠিত হয় এবং অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মায়মুনা আকতার মনির আদালত
সদর থানায় পুলিশ নির্যাতনের একটি মামলার শুনানি অনুষ্ঠিত হয়। এসময় আদালতে আইভীর অনুপস্থিতিতে এই শুনানী অনুষ্ঠিত হয়। বিষয়টি নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম খান নিশ্চিত করেন।
এ বিসয়ে আইনজীবী এডভোকেট আওলাদ হোসেন জানান, যে-ই ৫ টি মামলায় শ্যোন অ্যরেষ্ট দেখানো হচ্ছে কোন মামলায় সাবেক মেয়র আইভির নাম নেই। তার জামিন বিলম্ব করার জন্য নতুন করে এ-ই মামলা গুলো সাজানো হয়েছে। তারা নিম্ন আদালতের শ্যোন অ্যারেষ্টের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করবেন।
উল্লেখ গত ৯ মে ডা: সেলিনা হায়াত আইভীকে তার নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে আনীত ৫ টি মামলায় হাইকোর্ট থেকে জামিন প্রদান করা হলেও পরবর্তীতে জামিন স্থগিত করা হয়েছে।আইভি বর্তমানে কাশিমপুর কারাগারে আটক রয়েছে।

