বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডাকাতি, গণধর্ষণ, অস্ত্র মামলারসহ ১০ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সজীব @ ব্লেড সজীবকে গ্রেফতার করেছে র্যাব-১১। এ সময় গ্রেফতারকৃত আসামির কাছ থেকে আলামত হিসেবে ১টি ছুরি ১ টি সুইচ গিয়ার ১ টি লেজার লাইট এবং ১ টি ইলেকট্রিক শকার উদ্ধার করা হয়।
রাতে র্যাব-১১ এর সিনিঃ এএসপি মোঃ গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেন।
এরই ধারাবহিকতায় র্যাব-১১, সদর কোম্পানী, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল ১১ অক্টোবর ২০২৫ তারিখ
সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর এলাকা থেকে সোনারগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী ও দুর্ধর্ষ ডাকাত সজীব @ বেøড সজীব (২২), পিতা- মোঃ শহিদুল্লাহ, সাং-দুধঘাটা, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব-১১ এর সিনিঃ এএসপি মোঃ গোলাম মোর্শেদ জানান , প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী ও দুর্ধর্ষ ডাকাত সজীব @ বেøড সজীব (২২) যার বিরুদ্ধে ডাকাতি, গণধর্ষণ, অস্ত্র মামলারসহ ১০ টি মামলা রয়েছে। শীর্ষ সন্ত্রাসী ও দুর্ধর্ষ ডাকাত সজীব @ বেøড সজীব সোনারগাঁও থানার দুধঘাটা এলাকার মোঃ শহিদুল্লাহ’র ছেলে। সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক তাকে গ্রেফতারের জন্য র্যাব-১১ বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন। এরই প্রেক্ষিতে র্যাব-১১ এর নিজস্ব গোয়েন্দা নজরদারী ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোনারগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী ও দুর্র্ধর্ষ ডাকাত সজীব @ বেøড সজীব এর অবস্থান শনাক্ত পূর্বক তাকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, গত ২৬ ফেব্রæয়ারি ২০২৫ তারিখ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ছিনতাইয়ের পর এক নারীকে গণধর্ষণের ঘটনা ঘটে। পরবর্তীতে ভুক্তভোগী নারীর সোনারগাঁ থানায় দায়ের করা এজাহার থেকে জানা যায়, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকার ভুক্তভোগী নারী বিভিন্ন অনুষ্ঠানে বাবুর্চির সহকারী হিসেবে কাজ করেন। ঘটনার দিন সন্ধ্যায় ভিকটিমের দেবরকে নিয়ে মদনপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বোনকে দেখতে যান। পরে তার দেবর ও ওই নারী রাতে সিএনজিযোগে কৃষ্ণপুরা এলাকায় তার খালাতো ভাইয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে রাত সাড়ে ১১টার দিকে চিলারবাগ এলাকায় সজীব @ বেøড সজীব নেতৃত্বে অন্যান্য ০৬-০৭ জন সহযোগী মিলে তাদের বহনকারী সিএনজি গতিরোধ করে। একপর্যায়ে তাদের দেশীয় অস্ত্র ঠেকিয়ে দৈলেরবাগ এলাকার একটি পরিত্যক্ত টিনশেড বাড়িতে নিয়ে যায়। তাদের মারধর করে নগদ টাকা এবং স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেয়। পরবর্তীতে ছিনতাইয়ের পর সজীব ও তার সহযোগীরা মিলে ভিকটিমের দেবরকে অন্য একটি কক্ষে আটকে রেখে ভুক্তভোগী ওই নারীকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনার পর থেকে সজীব @ ব্লেড সজীব পলাতক ছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
