BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১০, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

নারায়ণগঞ্জের ২২৪টি পূজামণ্ডপকে জেলা প্রশাসকের আর্থিক অনুদান প্রদান

BijoyBarta 24 by BijoyBarta 24
সেপ্টেম্বর ২৮, ২০২৫
in আমাদের নারায়ণগঞ্জ, লিড, সদর থানা
0
নারায়ণগঞ্জের ২২৪টি পূজামণ্ডপকে জেলা প্রশাসকের আর্থিক অনুদান প্রদান
56
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, শারদীয় দুর্গাপূজার প্রতিমা যেদিন থেকে তৈরি শুরু হয়েছে সেদিন থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত প্রতিটি মণ্ডপ মনিটরিংয়ের আওতায় রাখতে হবে।

শনিবার জেলা প্রশাসক কার্যালয়ে জেলা পরিষদের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের ২২৪টি পূজামণ্ডপকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন।

পূজা উদযাপনের সাথে জড়িত পূজা উদযাপন কমিটি, পুলিশ, আনসার, বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করছেন উল্লেখ করে তিনি বলেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

পূজা কমিটির নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যে উদ্দেশ্যে এই আয়োজন করছেন এবং যারা যে উদ্দেশ্যে আপনাদের আয়োজনে অংশগ্রহণ করবেন, তাদের উদ্দেশ্য যেন সফল হয়।

তিনি আরও বলেন, যারা ধর্মীয় আচার এই আয়োজনে অংশ নেবেন, তারা যেন নির্বিঘ্নে তা করতে পারেন। আপনারা সুন্দর আয়োজন করলেন কিন্তু যদি দেখা গেলো পূজা মণ্ডপের সামনে অনেক ভিড় আছে, তাহলে যারা আসবেন তাদের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে। আপনারা কষ্ট করে আয়োজন করছেন, আর যারা আসছেন তারাও এক বছর আগে থেকেই চিন্তা করেছেন যে মণ্ডপে গিয়ে প্রার্থনা করবেন। তারা একটা আশা ও উৎসাহ নিয়ে আসেন। সেই আশা ও উৎসাহ যেন কোনোভাবেই নষ্ট না হয়, সেই বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে।

এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জেলা পরিষদের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের ২২৪টি পূজামণ্ডপের প্রত্যেকটিতে আর্থিক অনুদান প্রদান করেন।

নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর কুমার দে বলেন, পূজার আগেই মণ্ডপ পরিদর্শন করে কোনো ত্রুটি আছে কিনা তা দেখে ব্যবস্থা নেওয়ার যে নির্দেশনা জেলা প্রশাসক দিয়েছেন, এজন্য আমরা সবাই তার প্রতি কৃতজ্ঞ। আমরা সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব কার্তিক ঘোষ বলেন, পূজার সময়ে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য অনেক কুচক্রী মহল এখনো সক্রিয় রয়েছে। তাদের বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে। আমরাও জেলার পূজামণ্ডপগুলো পরিদর্শন করব।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক অভয় কুমার রায় বলেন, আমরা সবাই যেন ভালো কাজের পাশে থাকি। প্রতিটি মণ্ডপ সিসিটিভির আওতায় রাখার পরামর্শ দেন তিনি।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসক সমস্ত পূজা উদযাপন কমিটির সবাইকে নিয়ে যে মহতী আয়োজন করেছেন, এজন্য জেলা পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি কৃষ্ণ পদ সাহা, সহ-সভাপতি উত্তম কুমার সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, নারায়ণগঞ্জ মহানগরের হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যফ্রন্টের সদস্য সচিব খোকন সাহাসহ ২২৪টি পূজামণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে

গ্যাং অফ ফোরের চার জনের পরামর্শে শেখ হাসিনা সকল অপকর্ম করেছে: রিজভী

আগে

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে করতে বিজিবির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

আগে
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে করতে বিজিবির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে করতে বিজিবির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.