বিজয় বার্তা ২৪ ডট কম
প্রবাসে কমিউনিটি ও নেতৃত্বের সর্বাধিক জনপ্রিয় এনআরবি অ্যাওয়ার্ড-২০২৫ পেয়েছেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশী আমেরিকান সোসাইটি ইনক এর বোর্ড মেম্বার মো. মোস্তাকিম আবেদ।
বুধবার রাতে আমেরিকার নিউইর্য়ক জ্যাকসনহাইটস কুইনসপ্লেস এ প্রবাসে প্রতিভার স্বীকৃতির সর্বাধিক জনপ্রিয় অনুষ্ঠানে অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ডের মেম্বার ও গ্রেটার কুমিল্লা এসোসিয়েশনের সভাপতি ডা. মোহাম্মদ এনামুল হক। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে ছিলেন, অল কান্ট্রি হোম কেয়ার এর সিইও মোহাম্মদ কাদের শিশির, ফাউমা ইনোভেটিভ ইনক এর সভাপতি ফাহাদ সোলেয়মান, বাংলাদেশ ক্লাব ইউনিয়র্ক এর সভাপতি নুরুল আমিন বাবু, ইম্পিয়ার কেয়ার এজেন্সী এন্ড ইষ্টার্ন রিয়েলস্টেট ইনভেষ্টর এর সিইও নুরুল আজিম সহ নিউইর্য়ক এর বিশিষ্ঠ ব্যবসায়ী, শীর্ষ স্থানীয় নেতা ও জনপ্রিয় সংস্কৃতি কর্মীবৃন্দ।
বাংলাদেশী আমেরিকান সোসাইটি ইনক এর বোর্ড মেম্বার মো. মোস্তাকিম আবেদ তার অনুভূতিব্যক্ত করে বলেন, প্রথমেই মহান আল্লাহ এর কাছে লাখ লাখ শোকরিয়া জানাই। নেতৃত্ব ক্যাটাগড়িতে আমাকে জনপ্রিয় এনআরবি অ্যাওয়ার্ড-২০২৫ দেওয়ায় উক্ত সংগঠন এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন আমি যাতে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি।

