বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের সাইজাদী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলো, সাইজাদী গ্রামের আবুল হোসেনের ছেলে আনিছুর রহমান আনিছ (৭) ও একই এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে জাহিদুর রহমান জাহেদ (৫)।
পরিবারের বরাত দিয়ে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন জানান, রোববার সকাল ১১টার দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় আনিছুর রহমান আনিছ ও জাহিদুর রহমান জাহেদ। সাঁতার না জানায় গোসলের একপর্যায়ে গভীর পানিতে তলিয়ে যায় তারা।
পরিবারের লোকজন প্রথমে ভেবেছিলেন, শিশুরা পাশের বাড়িতে খেলছে। তবে দুপুর ১২টার দিকে স্থানীয়রা পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
