বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে জাল সার্টিফিকেট বানানোর দায়ে একজনকে কারাদন্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর চাষারা সমবায় মার্কেটের চতুর্থ তলায় স্কাইনেট আইটি নামে একটি কম্পিউটারের দোকানে এই অভিযান পরিচালিত হয়। এ সময় দোকান মালিক আব্দুল্লাহ আল মামুন (৪৭) কে জাল সার্টিফিকেট বানানোর দায়ে বিশ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত ।
এর আগে র্যাবের তদন্তে দোকানটিতে জাল সনদ বানানোর প্রাথমিক সত্যতা পাওয়া যায়। পরে পরিচয় গোপন করে দোকানটিতে সার্টিফিকেট বানাতে যায় এক র্যাব সদস্য। সার্টিফিকেটটি বানানো হলে তখন হাতে নাতে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে সাজা দেয়া হয়।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাহিদ নিয়াজ শিশির জানান, জাল সার্টিফিকেট বানানোর অভিযোগে হাতেনাতে আমরা দোকানের মালিক আব্দুল্লাহ আল মামুনকে হাতেনাতে আট করি। তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তাকে নারায়ণগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

