বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় ৪টি অবৈধ পলিথিন কারখানায় র্যাব, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। এসময় তিনটি কারখানা থেকে ১৭ টন নিষিদ্ধ পলিথিন, ১ হাজার ৫০০ কেজি প্লাস্টিক দানা ও নগদ ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দিনব্যাপী নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগড় এলাকার তিনটি কারখানায় এই অভিযান চলে।
এসময় সোহাগ পলিথিন নামে পলিথিন কারখানাকে নগদ এক লাখ টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় ১ হাজার ৫০০ কেজি প্লাস্টিক দানা এবং ৭২৫ কেজি অবৈধ প্লাস্টিক। আল মদিনা নামে আরেক কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে উৎপাদিত ১৫ হাজার কেজি (১৫ টন) পলিথিন জব্দ করা হয়। এছাড়াও আব্বাসিয়া পলিমার নামে প্রতিষ্ঠানটিকে ১লাখ টাকা জরিমানা করা হয়। পরে বিকেল পৌনে ৫টায় এ বিষয়ে র্যাব অধিনায়ক ও জেলা প্রসাশনের নীর্বাহী ম্যাজিষ্ট্রেট সাংবাদিকদের ব্রিফ করেন।
এবিষয়ে র্যাব-১১ অধিনায়ক লেঃ কঃ এইচ এম সাজ্জাদ হোসেন বলেন,নিষিদ্ধ এই পলিথিনের বিষয়ে পরিবেশ উপদেষ্টা সবময় সোচ্চার ছিলেন। আমারা ব্যাপকভাবে অভিযান পরিচালনা শুরু করেছি। পাশাপাশি চেতনামূলক প্রচারনাও চালাচ্ছি এই নিষিদ্ধ পলিথিনের বিষয়ে। তারই ধারাবাহিকতায় আজকের অভিযান। অভিযানে বিপুল পরিমান পলিথিন জব্দ করা হয়। এবং আর্থিক জরিমানাওনকরা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার মো: তারিকুল ইসলাম জানান, আমাদের অভিযান এখনো চলোমান আছে। এই পর্যন্ত দুটি কারখানায় ২লাখ টাকা জরিমানা করেছি। এবং একটি কারখানা থেকে ৭২৫ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। আরেকটি কারখানা থেকে প্রায় ৬০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।

