বিজয় বার্তা ২৪ ডট কম
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি দেলাওয়ার হোসাইন সাকী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে মুফতি মাসুম বিল্লাহকে হাতপাখার প্রার্থী ঘোষণা করেন।
আজ ৫ আগস্ট বেলা ১২ টায় চাষাড়া শহীদ মিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে জুলাই অভ্যুত্থান স্মরণে বিজয় মিছিল পূর্বক গণজমায়েতে তিনি এ ঘোষণা দেন।

