বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন একটি দোতলা ভবনের লিফটের ফাঁকা জায়গার ভেতর থেকে মো. জনি (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর দেড়টার দিকে নিমাইকাশারী সানারপাড় এলাকার তাকওয়া টাওয়ার থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
নিহত মো. জনি নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ এলাকার নিমাইকাশারী এলাকার শুক্কুর আলীর ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) ওমর ফারুক জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহ পচে গলে গেছে। ধারণা করা হচ্ছে, অন্তত ৪-৫ দিন আগ থেকে এখানে পড়ে আছে। নিহত জনি মাদকাসক্ত ছিল বলে জানা গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলা যাবে।

