বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে রুবেল হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ স্বপনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
গ্রেপ্তারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মো. স্বপন (৩০) নারায়ণগঞ্জের আড়াইহাজার মনোহরদী গ্রামের রেহাজ উদ্দিনের ছেলে। উক্ত এলাকা থেকে শনিবার তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,
ঘটনা সূত্র ও এজাহার পর্যালোচনায় জানা যায় যে, গত ২০১৪ সালের ১ সেপ্টেম্বর সকাল ১০ টায় বাদীনির বসত ঘরের সামনে বিবাদীগন উপস্থিত হয়ে বাদীনির স্বামী রুবেল (২৫) কে পেয়ে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করে। তখন ভিকটিম উক্ত বিবাদীদের গালিগালাজ করার প্রতিবাদ করলে বিবাদীগন ক্ষিপ্ত হয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে লাঠিসোটা দিয়া এলোপাথারীভাবে মারপিট শুরু করে। একপর্যায়ে বিবাদীগন ভিকটিমকে লাঠিসোটা ও লোহার রড দিয়া শরীরের বিভিন্নস্থানে এলোপাথারীভাবে মারপিট করে গুরুতর জখম করে ঘরের সামনে ফেলে রেখে চলে যায়। পরবর্তিতে বাদী এবং আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে ভিকটিমকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে।
তাৎক্ষণিকভাবে আড়াইহাজার থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। উক্ত ঘটনায় ভিকটিম এর স্ত্রী বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক মোঃ স্বপনকে (৩০) নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন মনোহরদী গ্রামের শীলবাড়ি বাজার এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

