বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চোরাই তেলের আস্তানায় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের তত্ত্ববধানে যৌথভাবে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাড়িপাড়া এলাকায় অবৈধ ভাবে পেট্রোলিয়াম মজুদ ও বিক্রির বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা। এ সময় মো. আব্দুর রহিমের মালিকানাধীন পদ্মা পিএলসি তেলের দোকানে অভিযান চালিয়ে ৫০ লিটার অকটেন, ১০৮০ লিটার ডিজেল ও একটি বিক্রয় রশিদ বই জব্দ করা হয়।
এছাড়া ফার্মেস ওয়েল থেকে ৬০০ লিটার জব্দ করা হয়। অভিযানে ২ জনকে ১৪ হাজার টাকা নগদ জরিমানা করা হয়েছে। অভিযানে র্যাব-১১, বিজিবি এবং সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন।
