বিজয় বার্তা ২৪ ডট কম
শহীদেরা আমাদের দেশের সম্পদ, তাদের স্বপ্ন বাস্তবায়ন আমাদের দায়িত্ব। ১লা জুলাই মঙ্গলবার বাদ আসর মহানগর জামায়াতের কার্যালয়ে জুলাই – আগষ্ট গন – অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে দোয়া অনুষ্ঠানে বক্তব্যকালে এসব কথা বলেন মহানগরী আমীর মাওলানা আবদুুল জব্বার। তিনি আরো বলেন মহান আল্লাহ সকল শহীদদের শাহাদাৎ কে কবুল করুক, যারা আহত হয়ে মানবেতর জীবন যাপন করছেন তাদের সুস্থথা কমনা করে সবার জন্য প্রোগাম শেষে দোয়া করা হয়।
মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এর সঞ্চালনায় উক্ত প্রোগামে আরো উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমির মাওলানা আবদুল কাইয়ুম, সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন সহ মহানগর কর্মপরিষদ সদস্য সহ বিভিন্ন পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

