বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লার নয়ামাটি এলাকায় অবস্থিত লাবনী ফুড অ্যান্ড কনজুমারস প্রোডাক্ট কারাখানায় অভিযান চালিয়ে বিপুুল পরিমান শিশু খাদ্য জব্দ করেছে ধ্বংস করেছে যৌথ বাহিনী। বিএসটিআইরে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে মিশু খাদ্য তৈরির অভিযোগে একলাখ টাকা জরিমানা করে জেলা প্রশাসনের নির্বার্হী ম্যাজিস্ট্রেট।
সোমবার দুপুর থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করেন ।
এসময় সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাসহ বিএসটিআইএর কর্মকর্তা ও ভ্যাট অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বার্হী ম্যাজিস্ট্রেট মো: নাহিদ নিয়াজ শিশির জানান, লাবনী ফুড অ্যান্ড কনজুমার প্রোডাক্ট কারখানায় র্দীঘদিন ধরে বিএসটিআইএর অনুমোদন ও পরিবেশ ছাড়পত্র না নিয়ে শিশু খাদ্য উৎপাদন ও বিপনন করে আসছে। এতে করে সরকার বিপুল পরিমান (রাজস্ব) ভ্যাট টেক্স ফোঁকি দিয়ে আসছে কোম্পানীটি।
তিনি বলেন, কারখানাটি ফ্রুটিলা ড্রিংস, আার্টিফেসিঢয়াল ফ্লেবার ড্রিংস, ও এডিবল জেল তৈরির জন্য বিএসটিআইএর লাইসে নিয়েছে। কিন্তু তার বাইরে লাবনী লিচি ফ্লেবার, লবনী আইস ললি (প্যাকেট), লাবনী আইস পপ (জার) লাবনী ম্যাাগো পুডিং, লাবনী লিচি পুডিংসহ ছয়টি শিশু খাদ্য উৎপাদন করছে। যৌথবাহিনীর সদস্যরা অবৈধ ভাবে উৎপাদিত এসব বিপুল পরিমান শিশু খাদ্য জব্দ করে। পরে নির্বার্হী ম্যাজিস্ট্রেটের উপস্থিতে এসব শিশু খাদ্য ধ্বংস করা হয়। বিএসটিআইএর অনুমোদন না নিয়ে শিশু খাদ্য উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে কোম্পানীটিকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
বিএসটিআইএর ফিল্ড অফিসার আশিকুজ্জামান জানান, অস্বাস্থ্যকর পরিবেশে এবং বিএসটিআইএর অনুমোদন না নিয়ে কোন প্রকার মান যাচাই বাছাই ছাড়াই ছয়টি শিশু খাদ্য উৎপাদন ও বাজারজাত করছে লাবনী ফুড প্রোডাক্ট কোম্পানীটি। এখানে ক্যামিক্যাল ও রং মিশিয়ে বানানো হচ্ছে এসব শিশু খাদ্য যা মানব দেহের জন্য খুবই খতিকর।
