BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১১, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

রুপগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ২ জনের মৃ ত্যু

BIJOY BARTA by BIJOY BARTA
মে ৫, ২০২৫
in মহানগর, রুপগঞ্জ থানা
0
রুপগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ২ জনের মৃ ত্যু
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মঞ্জু ডাইং এন্ড টেক্সটাইল কারখানায় গ্যাস বিস্ফোরণের আগুনে দগ্ধ দুই নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে বিষয়টি নিশ্চিত করেন এ হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

নিহতরা হলেন, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের প্রয়াত মো. শফিকের ছেলে মো. আব্দুল হান্নান (৫০) এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার প্রয়াত মো. রফিকের ছেলে কবির হোসেন (৪৫)।
তারা দু’জনই রূপসী কাজীপাড়া এলাকার মঞ্জু ডাইং এন্ড টেক্সটাইল মিলের নিরাপত্তা কর্মী।

গত ১ মে সকালে এ কারখানাটির উৎপাদন বন্ধ থাকা অবস্থায় গ্যাসের অতিরিক্ত চাপে মিটার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

ডা. শাওন বলেন, “শরীরের ৫৩ শতাংশ দগ্ধ অবস্থায় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন কবির। সকাল সাড়ে নয়টার দিকে মারা যান তিনি। এর আগে রাত দুইটা চল্লিশে আইসিইউতে মারা যান হান্নান। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল।”

অগ্নিকাণ্ডে কারখানাটির চারজন নিরাপত্তা কর্মী দগ্ধ হন। তাদের মধ্যে সাইফুল ইসলাম (৩২) নামে একজন এখনও বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। তার শরীরের ৩৪ শতাংশ দগ্ধ হয়েছিল।

আগুনের ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল্লাহ আল আরেফিন বলেন, “পহেলা মে শ্রমিক দিবসে কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম বন্ধ থাকায় উচ্চ চাপে গ্যাসের মিটার ব্লাস্ট হয়। সেখান থেকে আগুন ধরে যায়। এতে তিনজন নিরাপত্তা প্রহরী দগ্ধ হন ও একজন আহত হয়।”

বিস্ফোরণের পর ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই কারখানার লোকজনের সহায়তায় স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন বলেও জানান তিনি।
তবে এই ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী। সোমবার দুপুরে তিনি বলেন, “ঘটনার পর পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ বিষয়ে আমরা ফলোআপ রাখছি। তবে কোনো পক্ষ চাইলে এই ঘটনায় মামলা করতে পারবেন।

পরে

সিদ্ধিরগঞ্জে অ স্ত্র ও গু লিসহ গ্রে প্তা র ২

আগে

Moons Casino No Deposit Bonus 100 Free Spins

আগে

Moons Casino No Deposit Bonus 100 Free Spins

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.