বিজয় বার্তা ২৪ ডট কম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একটি হত্যার ঘটনার মামলায় সাবেক এমপি ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানসহ আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার দুপুরে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত এসেছে।
এ বিষয়ে গণমাধ্যমকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানান, “জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়, তার সঙ্গে অভিযুক্তদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে।”
তবে প্রসিকিউশন আটজনের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করলেও জানা গেছে, অভিযুক্তদের মধ্যে অন্যতম হচ্ছেন আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক রয়েছেন। বাকি আওয়ামীলীগের নেতাকর্মী।
