বিজয় বার্তা ২৪ ডট কম
জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহত শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদানের চেক সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে । বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জুলাই গণঅভ্যুত্থানে আহত ‘সি’ ক্যাটাগরির যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক এবং শহিদ পরিবারের সদস্যদের মাঝে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রদত্ত আর্থিক অনুদানের চেক ও সঞ্চয়পত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ৪ জন শহিদ পরিবারের সদস্যের প্রত্যেককে ১০ লক্ষ টাকা মূল্যমানের সঞ্চয়পত্র প্রদান করা হয়। পাশাপাশি, জুলাই গণঅভ্যুত্থানে আহত ‘সি’ ক্যাটাগরির ২১২ জন যোদ্ধাকে এককালীন ১ লক্ষ টাকা করে অনুদানের চেক সর্বমোট দুই কোটি বায়ান্ন লাখ টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সভাপতিত্ব অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য মঈনুদ্দিন আহমদ। সিভিল সার্জন মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, আহত জুলাই যোদ্ধা ও তাঁদের পরিবার, শহিদ পরিবারের সদস্যগণ, ছাত্র প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের বীর সন্তানরা আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। তাঁদের সাহসিকতা, আত্মত্যাগ ও অদম্য চেতনা আমাদের জাতি পুনর্গঠনের অনুপ্রেরণা। আমরা বিশ্বাস করি, এই যোদ্ধাদের সাহসিকতা দিয়েই গড়ে উঠবে একটি নতুন, উদ্ভাসিত বাংলাদেশ।

