বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রিটন মিয়া (২৬) ও সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম (২৫)।
সোমবাব গভীর রাতে পৃথকস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রিটন মিয়া রূপগঞ্জ উপজেলা বাঘবেড় গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে এবং রফিকুল ইসলাম রফিক উপজেলার জাঙ্গীর গ্রামের দবির উদ্দিনের ছেলে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ নেতা রিটন মিয়া ও রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার রিমান্ড চেয়ে আসামিদের আদালতে প্রেরণ করা হলে পরে তাদের কারাগারে পাঠানো হয়।

