বিজয় বার্তা ২৪ ডট কম
আনন্দ ও উচ্ছাসে নানা আয়োজনে ইউএস-বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সকালে রুপগঞ্জ উপজেলার তারাবো কর্নগোপ এলাকায় ইউএস-বাংলা মেডিকেল কলেজের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। পরে র্যালীটি ঢাকা-সিলেট মহাসড়কে প্রদক্ষিন করে কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি শুরু করা হয়।
পরে প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষিকা এক ঝাক নতুন পুরাতন শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা, সংগীতা অনুষ্ঠান ও আলোচনা সভা করা হয়।
ইউএস-বাংলা মেডিকেল কলেজের অনুষ্ঠানে এসে দীর্ঘদিন পর অধ্যক্ষ, সকল অনুষদ, ছাত্র এবং কর্মচারীরা সঙ্গে মিলিত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। তাদের আগমনে পুরো অনুষ্ঠান জুড়ে তৈরি হয় মিলনমেলায়। নারায়ণগঞ্জবাসী এই জেলায় একটি বিশেষায়িত কলেজের প্রত্যাশা করেছিল। সেই আকাংখা থেকে ইউএস বাংলা কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। মানবিক চিকিৎসক তৈরি দেশ ও জনগনের সেবায় লাগতে এই দোয়া করবেন সবাই বলে জানান কলেজের একাধিক শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।
ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ব্রিগেঃ জেনাঃ (অবঃ) ডাঃ মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে এসময় সন্মানিত অতিথি হিসেবে ছিলেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ব্রিগেঃ জেনাঃ (অবঃ) ডাঃ মোঃ সাজ্জাদুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন, কলেজের পরিচালক মেজর ডাঃ এ কে এম মাহবুবুল হক (অবঃ), অধ্যাপক ব্রিগেঃ জেনাঃ (অবঃ) ডাঃ মোঃ আব্দুল মতিন অধ্যাপক ডাঃ রওশন আরা খানম অধ্যাপক ডাঃ শেখর ভট্টাচার্য্য সহ প্রতিষ্ঠানটির পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
অধ্যক্ষ অধ্যাপক ব্রিগেঃ জেনাঃ (অবঃ) ডাঃ মোঃ আজিজুল ইসলাম বলেন – মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা এবং ডাক্তার তৈরির জন্য এই কলেজ কাজ করছে। বাংলাদেশের মধ্যে কলজে সদর্পে এগিয়ে যাচ্ছে। দেশে ও বিদেশে ইউএস বাংলা কাজ করে যাবে। আমাদের প্রত্যাশা একজন মানবিক চিকিৎসক তৈরি করা। এই প্রতিষ্ঠানটির সফলতা কামনা করে সবার দোয়া কামনা করেন এই অধ্যক্ষ।
ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বলেন, প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ব্রিগেঃ জেনাঃ (অবঃ) ডাঃ মোঃ সাজ্জাদুর রহমান- এটি একটি প্রাইভেট মেডিকেল কলেজ হিসেবে খুবই সুনাম অর্জন করেছেন। ভবিষ্যৎ এ এই কলেজ আরো উত্তরউত্তর ভাল সমৃদ্ধ করবে এই প্রত্যাশা করি। এই হাসপাতালে মানুষ ভাল চিকিৎসা দিচ্ছে। আমি আশা করবো এই কলেজের শিক্ষার্থীরা মেডিকেল নিয়ম মেনে রোগীর চোখে দেখে সেবা প্রদান করবে।

