বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় পাভেল নামের এক যুবককে গুলি করে হত্যার ঘটনার মামলায় প্রধান আসামী বাবুকে (২৯) গ্রেফতার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত মায়সার আহমেদ বাবু (২৯) সদর উপজেলার কাশীপুর মধ্যপাড়া এলাকার মৃত ফিরোজ আহমেদ মতিনের ছেলে।
শনিবার সকালে র্যাব-১১ এর অপারেশন অফিসার মোঃ গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেন
এর আগে শুক্রবার দুপুরে বরিশাল জেলার সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
র্যাব-১১ এর এই কর্মকর্তা জানান, পাভেল হত্যা মামলায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের বটতলা এলাকা থেকে আরেক অভিযুক্ত জুবায়ের আহমেদকে (২৮) গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মায়াস আহমেদ বাবু প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বাবুকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
প্রসঙ্গত গত ৩০ মার্চ ভোরে ফতুল্লার কাশীপুরে তুচ্ছ ঘটনায় পাভেলকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা নুরী বেগম বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
