BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১৩, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

দেশ টিভির সাংবাদিক বিল্লালের উপর হামলা

BijoyBarta 24 by BijoyBarta 24
সেপ্টেম্বর ২১, ২০২৪
in আমাদের নারায়ণগঞ্জ, সদর থানা
0
দেশ টিভির সাংবাদিক বিল্লালের উপর হামলা
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জে দেশ টিভির এক সাংবাদিককে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রুবেল নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের নবাব সলিমউল্লাহ সড়কের মিশনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বিল্লাল হোসাইন দেশ টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

ঘটনার সময় বিল্লালের সঙ্গে থাকা গাজী টিভির ক্যামেরাপারসন আরিফ হোসেন বলেন, ‘আমরা দুজন মিশনপাড়া এলাকার একটি দোকানে চা খেতে বসি। দুই মিনিটও পার হয়নি অন্তত ৭-৮ জন মধ্যবয়সী লোক কাঠের টুকরো হাতে আমাদের ঘিরে ধরে। তাদের মধ্যে একজন ‘তুই সাংবাদিক না?’ বলেই বিল্লালকে পেটানো শুরু করে।’

‘আমি বারবার হামলাকারীদের থামানোর চেষ্টা করি, কিন্তু তারা কোনো কথাই শোনেনি। হাতে থাকা কাঠের টুকরো দিয়ে বেধড়ক পেটাতে থাকে’, বলেন তিনি।

পেটানোর একপর্যায়ে দৌড়ে নিজেকে রক্ষা করেন বিল্লাল। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যান সহকর্মী আরিফ।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বিল্লালকে শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

আহত বিল্লাল বলেন, ‘ওই দোকানে প্রায় সময় চা খাই। আজও তেমনি বসেছিলাম। হঠাৎ কয়েকজন লোক এসে আমাকে বেধড়ক পেটায়।’

দোকানের মালিক ওসমান গনি বলেন, ‘তারা (সাংবাদিক) দুজন আমার দোকানের সামনে বেঞ্চিতে বসেন। এরপরই মারধর শুরু হয়। আমি কিছু বুঝেই উঠতে পারিনি।’

বিকেলে আহত বিল্লালকে দেখতে হাসপাতালে যান মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান। সেসময় তিনি সাংবাদিকের ওপর হামলার নিন্দা জানান।

সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে তদন্তের পর রুবেল (৩৫) নামে একজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পরে

সোনারগায়ে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আগে

বিল্লালের উপর হামলায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন’র নিন্দা

আগে
বিল্লালের উপর হামলায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন’র নিন্দা

বিল্লালের উপর হামলায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন'র নিন্দা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.