বিজয় বার্তা ২৪ ডট কম
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মুখে পড়ে গত ৫ আগষ্ট পতন হয় স্বৈরাচারী হাসিনা সরকারের। ঘটনার দিন দুপুরে ছাত্র-জনতা যখন বিজয় উল্লাস করছিল তখন কিছু সুযোগ সন্ধানী দুষ্কৃতিকারীরা দেশের বিভিন্ন থানায় হামলা, ভাংচুর, অগ্নিসংযোগসহ লুটপাট করে। ওইদিন সন্ধ্যায় দুর্বৃত্তরা নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নি সংযোগ করে। এসময় থানায় থাকা গোলাবারুদসহ বিভিন্ন সরকারী সম্পদ লুটপাট করে অজ্ঞাত দুর্বৃত্তরা। ঘটনার পর থেকেই অস্ত্র ও মালামাল উদ্ধারের জন্য কাজ করছিল র্যাব-১১। এরই ধারাবাহিকতায় র্যাব-১১ বুধবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় ৮টি পিস্তল, ০৯টি পিস্তলের ম্যাগাজিন, ১৬ রাউন্ড পিস্তলের গুলি, ৩৯ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করতে সক্ষম হয়।
র্যাব-১১ এর পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

