বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়নগঞ্জের আড়াইহাজারে বাঁশের সাঁকো পার হতে গিয়ে পা ফসকে পানিতে পড়ে গিয়ে সাজেদা বেগম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার ( ৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের পূর্বকান্দি সাহেব বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
এলাকাবাসি জানায়, পূর্বকান্দি এলাকার জরু মিয়ার মেয়ে দুই সন্তানের জননী সাজেদা বেগম তার শ্বশুরবাড়ী গোপালদী থেকে তার পিত্রলয়ে বেড়াতে আসেন। সেখান থেকে ঘটনার সময় তার বোনের বাড়ী বিবিরকান্দি গ্রামে বেড়াতে যাচ্ছিলেন। এ সময় সাহেববাজার এলাকায় খালের উপরে থাকা বাঁশের সাঁকো পার হতে গিয়ে তিনি পা পিছলে খালের পানিতে পড়ে যান। তিনি সাঁতার না জানার কারণে সেখানেই তার মৃত্যু হয়। পরে পথচারীরা ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পিত্রালয়ে পাঠান।

