BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১১, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

নারায়ণগঞ্জে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

BijoyBarta 24 by BijoyBarta 24
আগস্ট ২৭, ২০২৪
in আমাদের নারায়ণগঞ্জ, সদর থানা
0
নারায়ণগঞ্জে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

 

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পরিপূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে নারায়ণগঞ্জে। এ সময় নগরীতে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে।

ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে হাজার হাজার ভক্তের অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এসময় রাস্তার দুপাশের অসংখ্য মানুষ তা উপভোগ করে। হিন্দু নারীরা উলুধ্বনি দিয়ে শোভাযাত্রাকে স্বাগত জানায়। ঢোল ঢক্কর বাদ্যি বাজনা নিয়ে উৎসবমুখর মিছিলে অনেকেই শ্রীকৃষ্ণ ও অন্যান্য দেবদেবি সাজে এসেছিল।

সোমবার ( ২৬ আগস্ট ) সকাল সাড়ে নয়টায় শহরের যে২নং রেইল গেট থেকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের সার্বিক তত্ত্বাবধানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী একনাথানন্দজী।

পরে শোভাযাত্রার  নগরীতে একটি বর্নাঢ্য র‌্যালী বের করেন। র‌্যালীটি শহরের  দুই নং রেইল গেট চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক পরিদর্শন করে র‌্যালীটি দেওভোগ লক্ষী নারায়ণ আখড়ায় এসে সমাপ্ত হয়।

এ সময় প্রধান অতিথি বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে বলেন, নারায়ণগঞ্জে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে হাজার বছর ধরে। এই অসাম্প্রদায় নারায়ণগঞ্জের ঐতিহ্য আমাদেরকে ধরে রাখতে হবে। কিছু দুষ্কৃতিকারী সরকার পতনের পরে সুযোগ নিতে চেয়েছিলো কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা শহরের সকল মন্দির, গির্জা ও হিন্দু ভাইদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে পাহারা দেওয়ার ব্যবস্থা করেছি। এরপরও যদি কোনো দুষ্কৃতিকারী কোনো ধরনের অপকর্ম করার চেষ্টা করে তার হাত ভেঙ্গে দেয়া হবে।

তিনি আরো বলেন, আপনাদের নিজেদের মাঝে যদি কোন সমস্যা থেকে থাকে, মন্দিরের কমিটি বা অন্য কোন বিষয় নিয়ে যদি কোনো বিরোধ থেকে থাকে তা নিজেরা বসে সমাধান করে ফেলবেন। সকলে মিলে মিশে শান্তিতে নারায়ণগঞ্জে বসবাস করতে চাই।

তিনি বলেন, দেশে চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় সকলকে সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজকে এই জন্মাষ্টমীর অনুষ্ঠান স্বল্প পরিসরে আয়োজন করে বন্যা দুর্গত এলাকায় সহযোগিতা করা হবে শুনে খুব ভালো লাগলো। আবারো প্রমাণ হলো মানুষ মানুষের জন্য। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমরা সকল ধর্ম বর্ণের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতার হাত যদি বাড়িয়ে দিই তাহলে ইনশাল্লাহ সকল মুশকিল আসান হয়ে যাবে ।

এ সময় তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

প্রধান বক্তার বক্তব্যে নারায়ণগঞ্জ বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, এ দেশে কেউ সংখ্যালঘু না। আপনারা এই শব্দটা আর ব্যবহার করবেন না। সবাই এ দেশের নাগরিক। কেউ যদি বিএনপির নাম ভাঙ্গিয়ে আপনাদের কাছে চাঁদা চায় বা কোন রকম সমস্যার সৃষ্টির চেষ্টা করে, আপনারা তাদের নাম ঠিকানা আমাদেরকে দিবেন আমরা তাদেরকে আইনের হাতে তুলে দেবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা সব সময় আপনাদের পাশে আছি। আপনাদের যেকোনো সমস্যা আপনারা সবসময় আমাদেরকে পাশে পাবেন।

নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন নারায়ণগঞ্জবাসীকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’ এই স্লোগানকে সামনে রেখে অসাম্প্রদায়িক চেতনায় আমরা দীর্ঘকাল যাবত সকল ধর্মের মানুষ নারায়ণগঞ্জে বসবাস করে আসছি। আজ জন্মাষ্টমীর এই দিনে আমাদের পাশে আমরা সকল ধর্মের মানুষকে একসাথে পেয়েছি। আমাদের সাথে বিএনপির নেতারা এসেছেন, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ এসেছেন। আজ একটা মহামিলনের দিন। সকলের প্রতি আমরা কৃতজ্ঞ।

তিনি বলেন, আজকে জন্মাষ্টমীর অনুষ্ঠান খুব জাঁকজমকপূর্ণ ভাবে আয়োজন করার কথা ছিলো কিন্তু দেশে চলমান বন্যা পরিস্থিতির কারণে আমরা অনুষ্ঠান ছোট করে এনেছি এবং বন্যা দুর্গতদের জন্য সাহায্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।

নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা  হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সরোজ কুমার সাহা, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রবীর কুমার সাহা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত সাবেক ট্রাস্টি ও জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা পরিতোষ কান্তি সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বাসুদেব চক্রবর্তী, জয় কে রায় চৌধুরী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ূন কবির, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এইচএম আনোয়ার প্রধান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদক সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, সহ সভাপতি সাংবাদিক উত্তম সাহা, হিমাদ্রি সাহা হিমু, জেলা পূজা উদযাপন পরিষদের সহ- সভাপতি তিলোত্তমা দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, দপ্তর সম্পাদক অভিরাজ সেন সজল, মহানগর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্যসহ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

পরে

বন্যা মোকাবিলায় বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি উচ্চতর কমিটি গঠন করার প্রস্তাব

আগে

২১ ঘন্টা পর গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রনে

আগে
২১ ঘন্টা পর গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রনে

২১ ঘন্টা পর গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রনে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.