বিজয় বার্তা ২৪ ডট কম
আজ ১১ জুলাই। ১৯৮৭ সালের এই দিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান ও জাতীয় মহিলা সংস্থার জেলার চেয়ারম্যান সালমা ওসমান লিপি। তাদের সুথী বৈবাহিক জীবনের ৩৭ বছর পূর্ন হলো।
মঙ্গলবার ১২ টা ১ মিনিট থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের দাম্পত্য জীবনের ৩৭ বছর পূর্ন উপলক্ষে শুভাকাংখীরা একে একে শুভেচ্ছা জানাতে থাকে।
এসময় তারা তার শামীম ওসমান ও লিপি ওসমানের সাফল্য কামনা করে বিভিন্ন স্ট্যাটাস দেন।
বিভিন্ন শুভাকাংখীরা স্ট্যাটাসে লিখেন, আজ নারায়ণগঞ্জ -৪ আসনের বারবার নির্বাচিত সাংসদ, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রান। তৃনমূল নেতাকর্মীর প্রানের স্পন্ধন , গনমানুষের নেতা, আমার প্রানপ্রিয় নেতা, আমার আর্দশ , আমার অহংকার জননন্দিত জননেতা এ কে এম শামীম ওসমান এবং নারায়নগন্জ জেলা মহিলা সংস্থার সম্মানিত চেয়ারম্যান , অত্যন্ত যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তিত্ব সালমা ওসমান লিপি ভাবীর ৩৭ তম শুভ বিবাহ বার্ষিকী। সবাই দোয়া করবেন আল্লাহ্ যেন আমার নেতা শামীম ভাই, ভাবী, অয়ন, অঙ্গনা সহ পুরো ওসমান পরিবার কে আল্লাহ্ সুসাস্হ্য এবং দীর্ঘায়ু দান করুন।
শামীম ওসমান ও সালমা ওসমান লিপির বৈবাহিক জীবনে একটি ছেলে ও একটি মেয়ে সন্তানের জন্ম হয়। বর্তমানে তার ছেলে অয়ন ওসমান আইন পেশায় নিয়োজিত আছেন ও তার মেয়ে পড়ালেখায় নিযুক্ত রয়েছেন।
কলেজে পড়ালেখা করা অবস্থায় সালাম ওসমান লিপির প্রেমে পড়েন এই সাংসদ। পরে ১৯৮৭ সালের ১১ জুলাই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

