বিজয় বার্তা ২৪ ডট কম
মানবতাববোধ কোন ধর্ম দেখে না। সকল ধর্মের মূল মন্ত্র হলো মানুষকে ভালবাসো। তাই আমি মানুষের কল্যানে কাজ করেছি বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী
বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে নগরীর নাগবাড়ি এলাকায় সিটি করপোরেশনের অর্থায়নে ৬ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে সাধু নাগ মহাশয় আশ্রম ভবন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।
তিনি আরো বলেন, সকল ধর্মেই বলা হয়েছে তুমি মানুষকে ভালবাসো তাহলে তুমি সৃষ্টিকর্তাকে পাবে। এই বাক্য নিয়ে আমি বড় হয়েছি। সকল মানুষের সমান অধিকার। সকল মানুষের কল্যানে কাজ করতে হবে। মানবতাববোধ কোন ধর্ম দেখে না। মানবতা হলো তুমি মানুষের মাঝে তুমি সৃষ্টিকর্তাকে খোঁজো। আমি সিটি করপোরেশনের দায়িত্ব নেওয়ার পর থেকে এই পর্যন্ত এই বিশ্বাস ভঙ্গ হয়নি। আমার ধর্ম মানব ধর্ম। তাই আমি মানুষের কল্যানে কাজ করেছি। সিটি করপোরেশন থেকে সকল ধর্মের জন্যই কাজ করে দিয়েছি। সকল ধর্মের মূল মন্ত্র হলো মানুষকে ভালবাসো।
তিনি আরো বলেন, আমি সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই। আমাকে যেন সৃষ্টিকর্তা আপনাদের মাঝে বিরাজমান রাখে। জাতি ধর্ম ও বর্ন নির্বিশেষে আমি যেন মানুষের কাজে লাগতে পারি। পাশে দাঁড়াতে পাড়ি এবং আপনাদের সেবা করতে পারি। এটাই আমার মূল মন্ত্র। নারায়ণগঞ্জবাসীর প্রতি এই বিশ্বাস আছে বলেই আমি কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, অর্থ বিত্তের লোভে আমরা যেন সৃষ্টিকর্তাকে ভুলে না যাই। সবাই সৎ পথে চলবেন। সৎ কর্ম করবেন। এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে মারামারি হানাহানি করবেন না। আমাদের মধ্যে সহনশীলতা ও ভালোবাসা থাকা উচিত।
এসময় আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি তারাপদ আচার্যের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ সহ হিন্দু ধর্মালম্বী নারী পুরুষ ভক্ত।

