BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১২, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

আড়াইহাজারে শিক্ষককে মারধর, ৭ শিক্ষার্থী বহিষ্কার

BijoyBarta 24 by BijoyBarta 24
জুন ২৮, ২০২৪
in আড়াইহাজার থানা, আমাদের নারায়ণগঞ্জ
0
আড়াইহাজারে শিক্ষককে মারধর, ৭ শিক্ষার্থী বহিষ্কার
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক শিক্ষককে মারধর করার কারণে আড়াইহাজার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাত শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের সভাপতি ও ইউএনও ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে বিদ্যালয়ের জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, সুলতানসাদী উচ্চ বিদ্যালয়ের দপ্তরীর মেয়ে ও স্কুলের এক ছাত্রীকে আড়াইহাজার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আকিব দীর্ঘ দিন যাবৎ স্কুলে আসা যাওয়ার পথে উত্যক্ত করে। বিষয়টি স্থানীয়রা বেশ কয়েকবার সতর্ক করলেও আকিব তার কোন পরোয়া না করে বন্ধুদের নিয়ে ওই স্কুলের ছাত্রীকে উত্যক্ত করতে থাকে। জুনের প্রথম সপ্তাহে স্থানীয়রা আকিবসহ তার বন্ধুদের আটক করে সুলতানসাদী উচ্চ বিদ্যালয়ে সোপর্দ করে। সুলতানসাদী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ বিশ্বাস সরকারি মডেল পাইলটের শিক্ষার্থী আকিব ও তার বন্ধুদের ছাত্রীর পেছনে না ঘুরে পড়াশোনায় মনোযোগ দেয়ার কথা বলে সতর্ক করে দেন। অন্যথায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট বিদ্যালয়ে ব্যবস্থা গ্রহণের জন্য জানাবেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ১০ জুন দুপুরে সুলতানসাদী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রদীপ বিশ্বাস আড়াইহাজার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রশিক্ষণ সংক্রান্ত কাজ শেষে বের হলে অতর্কিতভাবে আকিব ও তার সহযোগি একই স্কুলের শিক্ষার্থী সিফাত, আকরাম, মেহেদী, মারুফ, সানপ্রিয়া, নাহিদ, সজীব একত্রিত হয়ে তার উপর হামলা করে। ওই শিক্ষকের পড়নের জামা কাপড় ছিঁড়ে ফেলে এবং বেধরক পিটিয়ে গুরুতর আহত করে। আশপাশের শিক্ষকরা দ্রুত ঘটনাস্থলে আসলে ওই শিক্ষার্থীরা পালিয়ে যায়। পরে প্রদীপ বিশ্বাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় স্থানীয় শিক্ষক সমাজে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। পরে ইউএনও এ ব্যপারে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শিক্ষকরা শান্ত হয়। গত বৃহস্পতিবার আড়াইহাজার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ইউএনও ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে বিদ্যালয়ের জরুরী সভায় শৃঙ্খলা পরিপন্থি কাজের অপরাধে ওই ৭ শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।
এ ব্যপারে স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি ও দুপ্তারা সেন্ট্রাল করোনেশন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গিয়াসউদ্দিন সরকার বলেন, সরকারি নির্দেশনায় আড়াইহাজার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণে আসেন সুলতানসাদী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ বিশ্বাস। তার উপর অতর্কিত হামলার ঘটনায় শিক্ষক সমাজ বিস্মিত। এটা কাম্য ছিলোনা। এ ঘটনায় ইউএনও মহোদয় দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছেন।
ইউএনও ইশতিয়াক আহমেদ বলেন, শিক্ষকরা অত্যন্ত সম্মানীয়। শিক্ষককে লাঞ্চিত করার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ব্যপারে ৭ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। এ ধরণের ঘটনা কোন বিদ্যালয়ে যাতে না ঘটে সে ব্যপারেও সতর্কতামূলক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পরে

ফতুল্লায় প্রকাশ্যে কুপিয়ে আওয়ামীলীগ নেতা সুরুজ মিয়াকে হত্যা

আগে

শ্রুতির সভাপতি জুয়েল, পরিচালক জোনায়েদ

আগে
শ্রুতির সভাপতি জুয়েল, পরিচালক জোনায়েদ

শ্রুতির সভাপতি জুয়েল, পরিচালক জোনায়েদ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.