বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ ২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হওয়ায় তাকে লিড প্লাটিনাম সনদ প্রাপ্ত প্রতিষ্ঠান মিথিলা গ্রুপের উদ্যেগে সংবর্ধনা প্রধান করা হয়। শনিবার দুপুরে আড়াইহাজার উপজেলার প্রতিষ্ঠানের মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
হুইপ নজরুল ইসলাম বাবু বলেন লিড প্লাটিনাম সনদ প্রাপ্ত প্রতিষ্ঠান মিথিলা গ্রুপ আড়াইহাজারকে ভিন্নভাবে পরিচিত করেছেন। এই কারখানাটি দেশের অর্থনীতিতে ব্যাপক ভুমিকা পালন করে যাচ্ছেন। সেই সাথে আড়াইহাজার উপজেলার সুনাম দেশে-বিদেশে ছড়িয়ে দিচ্ছে।
তিনি বলেন, এই দেশ আজ এমন এক জায়গায় চলে গেছে যা দেখে আজ চীন আমাদের সঙ্গে প্রেম করতে চায়। আমেরিকাও আমাদের সঙ্গে প্রেম করতে চায়, সম্পর্ক রাখতে চায়। তিনি বলেন, বঙ্গবন্ধু এমন একজন মানুষ (শেখ হাসিনা) আমাদের জন্য রেখে গেছেন, তিনি ঠিক থাকলে এদেশের আপামর জনসাধারণের ভাগ্যের চাকা আল্লাহ ঘুরিয়ে দেবেন।
এ সময় উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা, আড়াইহাজার পৌর মেয়র সুন্দর আলী, দুপ্তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলামসহ প্রমুখ।
নারায়ণগঞ্জ ২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হওয়ায় তাকে লিড প্লাটিনাম সনদ প্রাপ্ত প্রতিষ্ঠান মিথিলা গ্রুপের উদ্যেগে সংবর্ধনা প্রধান করা হয়। শনিবার দুপুরে প্রতিষ্ঠানের মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আজাহার খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ইভা, মিথিলা গ্রুপের ব্যবস্থপনা পরিচালক সোহেল খান, পরিচালক কায়েস খান টয়েস , পরিচালক মাহাবুব খান হিমেল, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ্ব সুন্দর আলী, দুপ্তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম, সাবেক চেয়ারম্যান সাহিদা মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আজাদ খান সোহাগ, সাবেক ভিপি কাজী সুজন ইকবাল, উপজেলা যুবলীগের সভাপতি আহাম্মেদুল কবির উজ্জল, শিল্পপতি সেলিম ভুইয়া ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।

