বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাব-১১ এর অভিযানে কুখ্যাত আন্তঃজেলা ডাকাত দলের নেতাকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার রাতে ডিএমপি যাত্রাবাড়ী শনিরআখড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত শাহজাহান শেখ (৫৪), টাঙ্গাইল জেলার পুটিয়াজানী থানার মৃত আব্বাসের ছেলে।
বিষয়টি বুধবার দুপুরে র্যাব-১১ এর মিডিয়া অফিসার মোঃ রিজওয়ান সাঈদ জিকু নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১৯ জুন রাত ১১ টায় মামলার বাদী সুভাস কুমার মন্ডল(৩৭) তার পরিবারের অন্যান্য লোকজনসহ তাদের বসতবাড়িতে নিজ নিজ কক্ষে শুয়ে ছিলেন। রাত আনুমানিক ০১.৩০ ঘটিকায় অজ্ঞাত ৭/৮ জন ডাকাত তাদের হাতে থাকা রামদা, ছোড়া, চাপাতি, কোরাবারিসহ বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার ঘরে প্রবেশ করে বাদীসহ তার পরিবারের লোকজদের উপর হামলা করে প্রাণনাশের হুমকি দিয়ে তাদের হাত মুখ বেঁধে ডাকাতি সংঘটিত করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও মূল্যবান মালামালসহ লুট করে নিয়ে যায়। এছাড়াও জানা যায়, বাদীর বসতবাড়ি ডাকাতি করে যাওয়ার পথে ডাকাতরা বাদীর চাচাতো ভাই অমৃত মন্ডল (৩০), পিতা- খিরোদ মন্ডল এর মুদি দোকানের দরজা লোহার কাটার দিশে কেটে দোকানের মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পরবর্তীতে বাদীর পিতা ও ফুফু ঘটনাটি টের পেয়ে বাদীর ঘরে প্রবেশ করে বাদী ও তার পরিবারের লোকজনের মুখ ও হাতের বাঁধন খুলে দেন। উক্ত ঘটনায় সুভাস কুমার মন্ডল বাদী হয়ে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।
তিনি আরো বলেন, স্থানীয়ভাবে জানা যায়, অত্র মামলার তদন্তে সন্দিগ্ধ আসামী ও ডাকাত দলের নেতা শাহজাহান শেখসহ অন্যান্য ডাকাতরা বিভিন্ন ডাকাতি/দস্যুতা/ছিনতাই প্রভৃতি কর্মকান্ডের মাধ্যমে এলাকার জনমনে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে এবং মানুষ তাদের ভয়ে ভীত-সন্ত্রস্ত। উক্ত ঘটনার পর থেকে ডাকাত দলের নেতা আসামী শাহজাহান শেখ (৫৪) ও তার সহযোগী অন্যান্য ডাকাতরা পলাতক ছিল।
তিনি আরো বলেন, নৃশংস এই ঘটানার সাথে জড়িত পলাতক আসামীকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১১, নারায়ণগঞ্জ, সদর কোম্পানি এর একটি চৌকশ গোয়েন্দা টীম যথাযথ গুরুত্বের সঙ্গে তার অবস্থান সনাক্ত পূর্বক গ্রেফতারের চেষ্টা করে। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মামলার তদন্তে সন্দিগ্ধ পলাতক কুখ্যাত আসামী ও ডাকাত দলের নেতা শাহজাহান শেখকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী শাহজাহান শেখ (৫৪) এর বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় ৪ টি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামী’কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।

