BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ২১, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

দুই ভাইকে হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

BijoyBarta 24 by BijoyBarta 24
মার্চ ৪, ২০২৩
in আমাদের নারায়ণগঞ্জ
0
দুই ভাইকে হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়নগঞ্জের সোনারগাঁয়ে দুই ভাই হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। অপরাধীদের গ্রেফতার ও ফাঁসির দাবি করে পুলিশের সামনে বিক্ষোভ করেছে তারা।

শুক্রবার (৩ মার্চ) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকা অবরোধ করে মানববন্ধন করা হয়। এতে মহাসড়কের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, জুমার নামাজ শেষে দোষিদের ফাঁসির দাবিতে কাঁচপুরের নয়াবাড়ি সংলগ্ন এলাকার মহাসড়ক (ঢাকা-চট্টগ্রাম) অবরোধ করে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক পাশের তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় সোনারগাঁ থানা পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করে। পরে দীর্ঘ পৌনে দুই ঘণ্টা (দুপুর পৌনে ২ টা থেকে বিকাল সাড়ে ৩টা) পরে বিক্ষোভকারীরা মহাসড়কের অবরোধ তুলে নেয়।

মানববন্ধনে এলাকাবাসী আলী নূর বলেন, এই খুনিদের বিচার চাই। আজ ৬ দিন অতিবাহিত হয়ে গেছে। অথচ পুলিশ এখনো সবা আসামিদের গ্রেফতার করতে পারেনি। আমরা অনতিবিলম্বে তাদের গ্রেফতার করে ফাঁসি দেওয়ার দাবি জানাচ্ছি।

নিহত আসলাম সানির স্ত্রী সোনিয়া আক্তার বলেন, ‘আমার মতো কেউ যেন বিধবা না হয়। তাই আমরা সবাই খুনিদের ফাঁসি চাই। সবাইকে আমার পাশে এসে দাঁড়ানোর অনুরোধ করছি।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ‘এই হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে আমরা দিনরাত ২৪ ঘণ্টা কাজ করছি। ইতোমধ্যে এই ঘটনায় একজন এজাহার নামীয় আসামি গ্রেফতার হয়েছে। আর বাকি আসামিদের গ্রেফতারে আমরা কাজ করছি। যত দ্রুত সম্ভব আমরা তাদের আইনের আওতায় আনবো। তবে এটা একটা হাইওয়ে (মহাসড়ক) অনেক অ্যাম্বুলেন্সে রোগি রয়েছে। সেসব পরিবহন আটকে আছে। সুতরাং আপনারা সড়ক ছেড়ে দিয়ে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেন। এটা আপনাদের কাছে অনুরোধ রইলো। এ সময় বিক্ষুব্ধরা দোষিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে স্লোগান ধরে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবুল কাশেম আজাদ বলেন, ‘ মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করার ফলে যানজটের সৃষ্টি হয়েছে। কাঁচপুর থেকে মদনপুর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। পরে তারা চলে গেলে যানজট কমতে শুরু করেছে।

এর আগে রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাঁচপুর পাঁচপাড়া এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। নিহত দুই ভাই হলেন ওই এলাকার মৃত সানাউল্লাহ মিয়ার বড় ছেলে আসলাম সানি (৪৮) ও ছোট ছেলে মো. শফিকুল ইসলাম রনি (৩৫)। এ ঘটনায় মেজো ছেলে রফিকুল ইসলাম (৪০) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই ঘটনায় পর থেকে অভিযুক্ত চাচাতো ভাই মোস্তফা ও তার পরিবার সদস্যরা সবাই পলাতক রয়েছে।

এই ঘটনায় নিহতদের মেজো বোন সামসুন নাহার (৪০) বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছেন। মামলায় নিহতদের চাচা মহিউদ্দিন ও চাচাতো ভাই মোস্তফা সহ পরিবার সদস্যদের ৯ জনকে আসামি করা হয়েছে। পরে এই ঘটনায় এজাহার নামীয় ৬ নম্বর আসামি মোর্শেদা বেগম (৩০) কে গ্রেফতার করা হয়।

পরে

ব্যাচ-২০০০ নারায়ণগঞ্জের ক্রিকেট কার্নিভাল সিজন-৩ শুরু

আগে

ইসলামী আন্দোলন বন্দর থানা পশ্চিমের স‌ম্মেলন অনু‌ষ্ঠিত

আগে
ইসলামী আন্দোলন বন্দর থানা পশ্চিমের স‌ম্মেলন অনু‌ষ্ঠিত

ইসলামী আন্দোলন বন্দর থানা পশ্চিমের স‌ম্মেলন অনু‌ষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.