বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছে, কেউ যদি আইনশৃংখলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য সাধারন মানুষের উপর আক্রমন, ভীতি সৃষ্টি ও অগ্নিসংযোগসহ যে কোন অপরাধের সাথে জড়িত হয় তাদের বিরুদ্বে আইনানুগ ভাবে যা করার দরকার পুলিশ তা করতে প্রস্তুুত আছে।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জের পুলিশ লাইনে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি আরো বলেন, যে কোন রাজনৈতিক দল তাদের কর্মসূচি করতে পারে। পুলিশ তাদের.শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করে থাকে। তবে কেউ দেশের পরিস্থিতি ও মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে পারবে না৷ পুলিশের কাছে প্রতিদিনই নিত্য নতুন চেলেঞ্জ আসে। সেই চেলেঞ্জ মোকাবেলা করার মতো সামর্থ ও সক্ষমতা বাংলাদেশ পুলিশের আছে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন. বাংলাদেশ পুলিশ নারী কল্যান সমিতির (পুনাক) এর সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুর ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন, নারায়ণঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার গোলাম মোস্তাফা রাসেল, র্যাব-১১ এর সিইও লেঃ কর্নেল তানভীর মাহমুদ পাশা, জেলা সিভিল সার্জন মশিউর রহমান, পিবিআই পুলিশ সুপার মনিরুল ইসলাম, সিআইডির পুলিশ সুপার এমএম রফিকুল ইসলাম, নৌ পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীল, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রকাশক কাউসার আহমেদ অপু, জেলা পরিষদের সাবেক মেম্বার ও আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মিজান সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

