বিজয় বার্তা ২৪ ডট কম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদের প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ জানুয়ারি) শহরের ২ নং রেলগেট এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতারা।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোঃ বাদল, মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহাসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলাদা আলাদা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এতে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেছেন, দেশ স্বাধীনের পর লন্ডনে এয়ারপোর্টে বঙ্গবন্ধুর জন্য সেখানকার প্রধানমন্ত্রী সকল প্রোটকল ভেঙে গাড়ির দরজা খোলেন। তিনি বলেছিলেন একটি দেশের স্বাধীনতার মহা নায়ককে আমি সম্মান জানিয়েছি। সেখান থেকে দিল্লি হয়ে তিনি বাংলাদেশে ফেরেন। মিসেস গান্ধীর সাথে তার কথা হয়েছিল। তিনি বলেছিলেন এক কোটি মানুষকে আমি আশ্রয় দিয়েছি যুবকদের আমি ট্রেনিং দিয়েছি। বঙ্গবন্ধু সেসময় বলেছিলেন আমরা আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু আপনি বলুন আপনার সেনাবাহিনী সেখান থেকে ফেরত আসবে। বঙ্গবন্ধু এমন ব্যক্তিত্ব সম্পন্ন নেতা ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই , সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মো. বাদল, সিনিয়র সহ সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী, যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সহ আওয়ামীলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

