বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে ফ্রীজের মধ্যে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় একটি ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর নারায়ণগঞ্জ।
মঙ্গলবার (১০ জানুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়া মেডি প্লাস মেডিকেল সার্ভিসেস প্রাঃ লিমিটেডকে এই জরিমানা করা হয়।
উক্ত অভিযানটি ভোক্তা অধিদপ্তর নারায়ণগঞ্জ শাখার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান নেতৃত্বে পরিচালনা করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা ক্যাব, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি এবং জেলা পুলিশের সদস্যরা।
এ বিষয়ে সেলিমুজ্জামান জানান, ভোক্তা অধিকারের নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে চাষাঢ়া মেডি প্লাস মেডিকেল সার্ভিসেস প্রাঃ লিমিটেডে পর্যবেক্ষন করা হয়। এসময় তাদের ফ্রীজের মধ্যে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় যায়। যার জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। পরে এগুলো ধ্বংস করা হয়। এ ঘটনায়
এই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। আমাদের ভোক্তার অধিকার আদায়ে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

