বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে বিএনপির ১৪ জন নেতাকর্মীর নাম সহ অজ্ঞাতনামা আরো ৭০-৮০ জনের নাম উল্লেখ্য করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি সদর মডেল থানায় দায়ের করা হয়। সদর মডেল থানার এসআই ফেরদৌস বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় এখন পর্যন্ত বিএনপির চারজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার ওসি আনিচুর রহমান। ওসি আনিচুর জানান, নাশকতার উদ্দেশ্যে বিএনপি নেতাকর্মীদের গোপন বৈঠক চলাচলাকালীন চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ্য করে আরো অজ্ঞাতনামা ৭০-৮০ জনের নাম উল্লেখ্য করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, বিএনপি নেতা হাসান আহেম্মদ ইকবাল, বিএনপি নেতা খোকন সাহা, যুবদল কর্মী সাখাওয়াত হোসেন জ্যাকি, যুবদল নেতা আহমেদুল হাসান ।
মামলায় উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নাশকতার উদ্দেশ্যে নারায়ণগঞ্জের সদর মডেল থানাধীণ মিশনপাড়া হোসিয়ারি সমিতির পশ্চিম পাশের রাস্তায় বিএনপি নেতাকর্মীরা গোপন বৈঠক করছে। খবর পেয়ে তখন পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের উপর ককটেল ছুড়েন। পুলিশও আত্মারক্ষার্থে আট রাউন্ড ফাকা গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে এসময় পুলিশ দেশীয় অস্ত্র কাঠের তক্তা, ৪টি লোহার রড, বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ উদ্ধার করে।
মামলার বাকি আসামিরা হলো, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি মো. ফারুক, মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, বিএনপি নেতা ফারুক আহম্মেদ, আনোয়ার মাতব্বর, এড. আব্দুর হামিদ ভাষানী, মহানগর যুবদল নেতা রাফিউদ্দিন রিয়াদ, যুবদল নেতা জুলহাস বিএনপি ও সহযোগী সংগঠনের ১৪ জন নেতাকর্মী নাম সহ ১৪ জন আরো অজ্ঞাত ৭০-৮০ জন।

