বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৪৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৮ নভেম্বর) ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ জুয়েল(২৭), কুমিল্লা জেলার কোতোয়ালী থানার আলেখারচর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
পুলিশ জানায়, আটকের পর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যমতে তার দখলে থাকা দুই টনের ট্রাক (সিলেট মেট্রো ন ১১-১৭০৬) এ মাছের খাবারের সাথে থাকা ৬টি বস্তায় এ গাঁজা পাওয়া যায়। উল্লেখ্য গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকা থেকে এ গাড়িটি আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৮ লক্ষ ৬০ হাজার টাকা। এ সংক্রান্তে নিয়মিত মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

