বিজয় বার্তা ২৪ ডট কম
ফুটবল বিশ্বকাপ মানেই টান টান উত্তেজনা। তার উপর আবার যদি থাকে প্রিয় দলটির খেলা। আজ সৌদি আরবের সাথে লড়াইয়ে মাঠে নামছে ফুটবল প্রেমীদের প্রিয় দল আর্জেন্টিনা। তাই আজ প্রিয় দলকে জয়ী দেখতে চায় তারা। দলটিকে শুভ কামনা জানিয়ে নারায়ণগঞ্জে এক বিশাল আনন্দ র্যালী বের করেছে আর্জেন্টাইন সমর্থক গোষ্ঠী। মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ১১ টায় শহরের দেওভোগ শেখ রাসেল পার্ক থেকে আনন্দ শোভা যাত্রাটি বের করেন তারা। শোভাযাত্রায় কয়েকশ শত ফুটবল প্রেমী আনন্দ উল্লাসে মেতে উঠেন। বাদ্য যন্ত্র ডাক ঢুল আর সাউন্ড সিস্টেমের শব্দের তালে প্রিয় দলের জয় কামনা করে নেচে গেয়ে মিছিল করেন তারা। মিছিলটি শহরের বঙ্গবন্ধু সড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চাষাঢ়া হয়ে ২ নং রেল গেইট এসে সমাপ্তি হয়। আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর আয়োজিত এই শোভাযাত্রায় ছিল ৯০ গজের আর্জেন্টিনার একটি পতাকা, সেই সাথে ছিল খন্ড খন্ড আরো পতাকা। দলটির প্রিয় খেলোয়ার মেসি ও ডি মারিয়ার ছবি সম্বলিত ১০ ফুট উচ্চতার প্লেকার্ডও ছিল মিছিলে। শিশু, যুবক থেকে বৃদ্ধ সকল বয়সের সমর্থকদের এই শোভা যাত্রায় অংশগ্রহন করতে দেখা যায়। শোভাযাত্রার সামনের অংশে প্রায় অর্ধশতাধিক মোটর সাইকেলের শোডাউন ছিল। আর্জেন্টিনার জার্সি পরে আর পতাকা দিয়ে রাঙ্গিয়ে তুলেন ফুটবল প্রেমীরা।
মিছিলটির উদ্যোক্তা আর্জেন্টিনার সমর্থক স্বপন দাস বলেন, আজ আমাদের প্রিয় দল আর্জেন্টিনার খেলা। প্রতি বিশ^কাপই আমরা আর্জেন্টিনা নিয়ে নানা আয়োজন করি। এবারও আজ আমরা জার্সি, পতাকা, প্লেকার্ড ও বাদ্যযন্ত্র নিয়ে আনন্দ শোভাযাত্রা বের করেছি। মূলত প্রিয় দলটিকে শুভ কামনা জানাতে এই আয়োজন। এবার মেসীর হাত ধরেই আর্জেন্টিনা বিশ^কাপ জয়ী হবে।
আরেক উদ্যোক্তা তাপস সাহা জানান, আশেপাশে এলাকা থেকে প্রায় কয়েকশ আর্জেন্টিনার সমর্থক এই আনন্দ মিছিলে অংশগ্রহন করেছেন। যুবক সমর্থকরা প্রায় অর্ধশতাধিক মোটর সাইকেল নিয়ে এই শোভা যাত্রা করা হয়। বিশ^কাপ উপভোগ করতেই এই আয়োজন।
মিছিলে আসা আর্জেন্টিনার সমর্থক রবিন নামে এক যুবক বলেন, আর্জেন্টিনা ফুটবল দলকে ভালবাসা থেকে এই মিছিলে অংশগ্রহন করেছি। ব্রাজিল কেন এর চেয়ে বড় কোন দলের সাথেও আর্জেন্টিনা এবার জয় লাভ করবে ইনশাল্লাহ।
আর্জেন্টিনার এক পাগল ভক্ত অনিক বলেন, ছোটবেলায় যখন খেলা বুঝেনি তখন থেকেই মেসীর অনেক বড় ভক্ত আমি। মেসীর জন্য জীবন দিতেও প্রস্তুত। আই লাভ মেসী।
এদিকে ভক্তদের আনন্দ মিছিল শান্তিপূর্নভাবে পালন করতে আইনশৃঙ্খলাবাহিনীর ব্যপক তৎপরতা ছিল। বিশ^কাপ খেলাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের পাড়া মহল্লায় বাড়তি নজরদারি করা হয়েছে। ম্যারাডোনার হাত ধরে ফুটবলে নিয়ে আসছে মেসীকে। ম্যারাডোনা না থাকলেও এবার মেসীকে দিয়েই আর্জেন্টিনা বিশ^কাপ জয়ী হবে বলে শতভাগ আশাবাদী ভক্তরা।

