বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় হেরোইন সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার সকালে চাঁনমারি আর্মি মার্কেট এলাকা থেকে সীমান্ত নামে যুবককে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১০৭ গ্রাম হোরেইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সীমান্ত সরেন (২৩) রাজশাহী জেলার গোদাগাড়ি থানাধীন মান্ডাইল এলাকার বিশ্বনাথ সরেনের ছেলে। আজ বিকেলে র্যাব-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী আার্থিকভাবে লাভবান হওয়ার জন্য সে দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন ব্যবসা চালিয়ে আসছে। উল্লিখিত আসামী তার পরিহিত স্যান্ডেলের মধ্যে বিশেষ কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন নিয়ে এসে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সে দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে থাকে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

