বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ শাহাদাৎ মুন্সী’কে গ্রেফতার করেছে র্যাব-১১ ।
রাতে থানাধীন ইসদাইর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ শাহাদাৎ মুন্সী (৩২) ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকার শাহজাহানের ছেলে।
বিষয়টি আজ র্যাব-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তি নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ০১ জন হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ০১ জন হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ শাহাদাৎ মুন্সী (৩২), পিতা- শাহজাহান, সাং- ইসদাইর বুড়ির দোকান, থানা-ফতুল্লামডেল, জেলা- নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

