বিজয় বার্তা ২৪ ডট কম
দীর্ঘ দশ বছর আত্মগোপনের পর অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে একাধিক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. শাহ জালাল ওরফে জালাল(৫০)।
শনিবার ( ১৭ সেপ্টেম্বর ) বিকেলে বন্দরের কুশিয়ারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহ জালাল ওরফে জালাল কুশিয়ারা এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, ঢাকা রেঞ্জের ডিআইজি ও জেলা পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে সাঁজাপ্রাপ্ত আসামীদের হালনাগাদ তথ্য সংগ্রহ করার দায়িত্ব পালনকালে বন্দর থানার এসআই আঃ বারেক হাওলাদার সংগীয় ফোর্সসহ নিরলসভাবে কাজ করার সময় গোপন সংবাদের ভিত্তিতে একাধিক মামলার ১০ বছরের সাঁজাপ্রাপ্ত আসামি জালাল গত কয়েক বছরে নওগাঁ,খুলনা, যশোহর সহ আশপাশের বিভিন্ন জেলায় ছদ্দবেশ ধারণ করে কাজ করে আসছে বল নির্ভরযোগ্য সূত্রে জানা যায়। পরে বিকেলে সাড়ে ৫ টার দিকে এসআই আঃ বারেক হাওলাদার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ১০ বছর ৬ মাসের দন্ডপ্রাপ্ত আসামী মোঃ শাহ জালাল ওরফে জালাল বন্দর থানাধীন কুশিয়ারা এলাকায় ঘুরাঘুরি করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে এসআই আঃ বারেক হাওলাদার তাৎক্ষনিক অফিসার ইনচার্জেকে অবহিত করিলে বন্দর থানার অফিসার ইনচার্জের সার্বিক দিক নির্দেশনায় সংগীয় এসআই সাইফুল আলম পাটোয়ারী, এসআই কে.এম মনিরুজ্জামান, এএসআই সাইফুল ইসলামসহ বন্দর থানার কুশিয়ারা এলাকা হইতে অভিযান চালিয়ে মোঃ শাহজালাল ওরফে জালালকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপদ করা হইতেছে।

