BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১২, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

গ্যাস সংকট নিরসনের দাবিতে তিতাস অফিস ঘেরাও করেছে আমরা নারায়ণগঞ্জবাসী

BijoyBarta 24 by BijoyBarta 24
সেপ্টেম্বর ১২, ২০২২
in আমাদের নারায়ণগঞ্জ, সদর থানা
0
গ্যাস সংকট নিরসনের দাবিতে তিতাস অফিস ঘেরাও করেছে আমরা নারায়ণগঞ্জবাসী
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

‘গ্যাস নাই গ্যাস দে, দুর্নীতি ছাইড়া দে। গ্যাসের চুলায় গ্যাস নাই, মা-বোনদের ঘুম নাই’- শ্লোগান দিয়ে শত শত নারী-পুরুষ নারায়ণগঞ্জ তিতাস গ্যাস ট্রান্সমিসন ও ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের নারায়ণগঞ্জ কার্যালয় ঘেরাও করেছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে আমরা নারায়নগঞ্জবাসী নামের একটি সামাজিক সংগঠনের আয়োজনে বেলা ১টা পর্যন্ত তিন ঘন্টা তিতাস গ্যাসের আঞ্চলিক বিপণন কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে তিতাস গ্যাস অফিস ঘেরাও করেন তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে মাসদাইর, নগরীর গলাচিপা, কলেজ রোড, আল্লামা ইকবাল রোড, শেরে বাংলা সড়ক, হাজীগঞ্জ, তল্লা, খানপুর, দেওভোগ, পশ্চিম দেওভোগ, ভূঁইয়ারবাগ, নাগবাড়ি, আদর্শ গ্রাম, তাঁতিপাড়া, আমবাগান, বৌ-বাজার, ভূঁইয়াপাড়া, উকিলপাড়া, নন্দীপাড়া, ডি.এন রোড, বেপারীপাড়া, পাইকপাড়া, জন্মারপাড়, নয়াপাড়া, ১নং ও ২নং বাবুরাইল, দেওভোগ পাক্কা রোড, পালপাড়া, আমলাপাড়া, নিতাইগঞ্জ, শহীদ নগর, শীতলক্ষ্যা, তামাকপট্টি, নলুয়া রোড, টানবাজার, নয়ামাটি, মিশনপাড়া, ডনচেম্বার, গাবতলী, ইসদাইর, সস্তাপুর ও চাষাড়া সহ অধিকাংশ এলাকায় গ্যাস সংকট চরম পর্যায়ে পৌঁছেছে।

তিতাস গ্যাস অফিস ঘেরাও করে অবস্থান নেওয়া ভূক্তভোগীরা বলেন, নারায়ণগঞ্জ শহর ও শহরতলী এলাকায় আবাসিক চুলায় ধারাবাহিক গ্যাস সংকটের কারনে বিগত ২০১৩-১৫ সালে ০৩ (তিন) বৎসর ব্যাপী ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের দীর্ঘ আন্দোলন ও তিতাস গ্যাস ব্যবস্থাপনা পরিচালক এর সাথে দফায় দফায় বৈঠকে আমাদেরকে বলেছিল চাষাড়া থেকে নিতাইগঞ্জ পর্যন্ত ৬ ইঞ্চি নতুন গ্যাস পাইপ লাইন সংযুক্ত করা হবে। কিন্তু তা আজ অবধি করা হয়নি।

এ বিষয়ে পত্রপত্রিকার লেখালেখি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমানের হস্তক্ষেপে তৎকালীন সময়ে কিছুটা গ্যাস প্রাপ্তিতে নারায়ণগঞ্জবাসী স্বস্তির নিশ্বাস ফেলেছিল। এমনকি তিতাস গ্যাস কর্তৃপক্ষ তখন বলেছিলেন, আগামী ৫০ বৎসর এর জন্য গ্যাস সংকট হবেনা বলে আশ্বাস প্রদান করেছিলেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় কিছুদিন যাবৎ আবারো আবাসিক চুলায় চরমভাবে গ্যাস সংকট দেখা দিয়েছে।

এমনকি দিনের বেলা তো দূরে থাক গভীর রাতেও গ্যাসের দেখা মিলছে না। যে কারনে মা-বোনদের রান্নার কাজে হিমশিম খেতে হচ্ছে। গ্যাস সংকট নিরসনে সম্প্রতি নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ডি.ও লেটারের প্রেক্ষিতে সামান্য কিছুটা উন্নতি হলেও এখনো চরম সংকটে অধিকাংশ আবাসিক এলাকা প্রায় গ্যাস প্রাপ্তি প্রায় শূণ্যের কোঠায় বিদ্যমান। এতে করে রান্নার কাজে মা বোনেরা নির্ঘুম রাত কাটিয়েও সংসারের প্রয়োজনীয় রান্না সম্পন্ন করতে পারছেন না।

সংগঠনের আরেক নেতা কুতুবউদ্দিন আহাম্মেদ বলেন, আমার বাড়িতে গ্যাস নাই কিন্তু মেয়রের বাড়িতে ৩ ইঞ্চি ব্যাসার্ধের নতুন পাইপলাইন স্থাপন করে গ্যাস সংযোগ দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মেয়রের বাড়ি যে এলাকায় সেই এলাকায় পর্যাপ্ত গ্যাস আছে, তার বাড়িতে গ্যাস থাকলে আমার বাড়িতে থাকতে হবে এবং প্রত্যেকটি নারায়ণগঞ্জবাসীর বাড়িতে গ্যাস সর্বরাহ স্বাভাবিক থাকতে হবে। আমাদের ভোটে পাশ করলেন, আপনার জন্য সকল অপশক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে আমরা আপনাকে নির্বাচিত করেছি শুধু আপনার সমস্যা সমাধানের জন্য নয়, নারায়ণগঞ্জবাসীর সমস্যা সমাধানের জন্য। আমাদের সমস্যা সমাধানে আপনারা জনপ্রতিনিধিরা কথা বলেন, চুপ করে থাকবেন না।

আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি মো. নূর উদ্দিন আহমেদ বলেন, নারায়ণগঞ্জবাসীর গ্যাস সংকট নিরসনে এবং নারায়ণগঞ্জ শহর ও শহরতলীতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করণে গোদনাইল-পঞ্চবটি নবনির্মিত ১২ ইঞ্চি লাইন এর চাষাড়া পয়েন্ট হতে নিতাইগঞ্জ পর্যন্ত প্রতিশ্রুত ৬ ইঞ্চি সরবরাহ পাইপ লাইন স্থাপন ও পুরোনো সার্ভিস পাইপলাইন সংস্কার করে নতুন অধিক ব্যাসের পাইপ স্থাপনসহ প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করে নারায়ণগঞ্জবাসীর কষ্ট লাঘব করেন। আমরা আমাদের অধিকার চেয়েছি, কারো দয়া চাই নি।

তিনি বলেন, বৈশি^ক পরিস্থিতির কথা বলে আপনি আমাদের যৌক্তিক আন্দোলনকে দমিয়ে রাখতে পারবেন না। আমরা মেনে নিলাম যুদ্ধকালীন পরিস্থিতি ও ডলারের দাম বেড়ে যওয়ায় গ্যাস আমদানিতে কিছুটা ঘাটতি হচ্ছে, ফলে পর্যাপ্ত গ্যাস দিতে পারছেন না। আপনারা প্রয়োজনে আপাতত ভোর থেকে দুপুর পর্যন্ত আবাসিক চুলায় গ্যাস সর্বরাহ স্বাভাবিক করেন। দুপুর থেকে সন্ধা ৭টা পর্যন্ত গ্যাস সর্বরাহ বন্ধ রেখে রাত ১১টা পর্যন্ত সচল রাখেন। এরপর আবার ভোর পর্যন্ত বন্ধ রেখে বিদ্যুতের মত করে রেশনিং সিস্টেমে নিয়ে আসেন। আর আপনারা তিতাস র্কতৃপক্ষ যদি আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের ভাষা না বুঝেন, তবে মনে রাখবেন নারায়ণগঞ্জ সকল আন্দোলন সংগ্রামের সূতিকাগার। নারায়ণগঞ্জবাসীকে ক্ষেপাবেন না, আমাদের অধিকার আমাদের বুঝিয়ে দেন। নতুবা আন্দোলনের রোষানলে টিকতে পারবেন না।

অনতিবিলম্বে গ্যাস সংকট সমাধান করা না হলে ভুক্তভোগীসহ সর্বস্তরের নারায়ণগঞ্জবাসীকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষণার ডাক দিবেন বলে হুঁশিয়ারী প্রদান করেন সংগঠনের নেতাকর্মীরা। শান্তিপূর্ণ ঘেরাও কর্মসূচী পালন শেষে তিতাসের আঞ্চলিক বিপণন বিভাগ নারায়ণগঞ্জের মহা ব্যবস্থাপক প্রকৌশলী মো. মামুনুর রশিদের কাছে স্মারকলিপি প্রদান করে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের নেতারা।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, সভাপতি নূর উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মিন্টু, সহ-সম্পাদক খোদেজা নাসরিন, সহ-সভাপতি আঞ্জুমান আরা আকসির, কুতুব উদ্দিন আহাম্মেদ প্রমূখ।

পরে

এমপি বাবু ও তার পরিবার নিয়ে কুরুচিপূর্ণ প্রচারণা, যুবক’র বিরুদ্ধে মামলা

আগে

আড়াইহাজারে প্রতারক চক্রের ‍মূলহোতা গ্রেফতার

আগে
আড়াইহাজারে প্রতারক চক্রের ‍মূলহোতা গ্রেফতার

আড়াইহাজারে প্রতারক চক্রের ‍মূলহোতা গ্রেফতার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.